ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র পাওয়া : বাংলাদেশের বিশ্বকাপ দল চূড়ান্ত
নিজেদের ক্রিকেট ইতিহাসের সেরা প্রস্তুতি নিয়েই এবার মরুর বুকে পাড়ি দেবে টিম টাইগার্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট অপরেশন্সের চেয়ারম্যান আকরাম খানের কথায় এমনটা স্পষ্ট হওয়া গেছে। এবার প্রশ্ন উঠেছে, কখন হবে অবসান অপেক্ষার।
কখন জানা যাবে কারা উঠছেন বিশ্বকাপের বিমানে। বিসিবি ঘোষিত ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির দিকে দৃষ্টি দিলে বিষয়টি হয়তো আরও স্পষ্ট হয়ে যাবে। এদের নিয়েই তবে কি পরিকল্পনা সাজাচ্ছেন নির্বাচকরা? তামিম না থাকায় নাজমুল হোসেন শান্তর স্কোয়াডে ফেরার গুঞ্জন শোনা গেলেও বিসিবি সূত্রের খবর সে সম্ভাবনা ক্ষীণ।
সবশেষ নিউজিল্যান্ড স্কোয়াড থেকে বাদ পড়ছেন তাইজুল ইসলাম। সেরা ১৫-তে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে সুযোগ মিলছে আমিনুল ইসলাম বিপ্লবের। রিয়াদ-সাকিব-মুশফিক-মুস্তফিজ আর লিটন। সেরা ১৫ তো অবশ্যই দলেও জায়গা তাদের নিশ্চিত।
এই আসরে কাপ্তান মাহমুদউল্লার ডেপুটি হিসেবে সবচাইতে এগিয়ে সুপার সাকিব। সবশেষ সিরিজগুলোতে ওপেনিংয়ে পছন্দের শীর্ষে নাঈম। ট্রু উইকেটে সৌম্যের কার্যকারিতা প্রশ্নাতীতভাবেই প্রমাণিত। আফিফ-সোহান নিয়মিতভাবেই থাকছেন একাদশে। এর বাইরে আছেন শরিফুলও।
দলে নিয়মিত সুযোগ না মিললেও নিজেকে নবরূপে খুঁজে পাওয়া তাসকিনের স্কোয়াডে না থাকার কারণ নেই খুব একটা। নাসুম, মেহেদীর সঙ্গে প্রথম বিশ্বকাপের রোমাঞ্চের অপেক্ষায় শামীম পাটোয়ারী। ১৫ সদস্যের বাকি নামটা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দিনের।
করোনাকালের কথা চিন্তা করে আরও তিনজনকে স্ট্যান্ডবাই হিসেবে নিয়ে যাওয়ার পরিকল্পনা বোর্ডের। তবে তাদের সব খবর বহন করতে হবে বিসিবিকেই। সব মিলিয়ে বাংলাদেশের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের সম্ভাব্য স্কোয়াডের আকার হবে এমনই। ১৭ অক্টোরর উদ্বোধনী ম্যাচেই টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)