ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
শক্তিশালী কিরগিজস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ,সময়সূচি
বাংলাদেশ দলের ইংলিশ কোচ ম্যাচের পর বলেছেন, ‘ফিলিস্তিন সবদিকেই বাংলাদেশের চেয়ে এগিয়ে। ম্যাচে যে ফল হয়েছে, সেটা স্বাভাবিক। তারপরও আমাদের ছেলেরা অনেক লড়াই করেছে, অনেক ভালো খেলেছে।’
জেমি বলেন, ‘জানতাম একটা কঠিন ম্যাচ হবে। ফিলিস্তিন এবং আমাদের র্যাঙ্কিং ব্যবধান অনেক বেশি। কঠিন ম্যাচ হওয়ার পরও আমাদের ছেলেরা অনেক পরিশ্রম করে ভালো ফুটবল খেলেছে।’
ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হারের পর একদিনের বিরতিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। আগামীকাল (মঙ্গলবার) স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে বাংলাদেশ কোচ বলেছেন, ‘এটা অনেক কষ্টসাধ্য যে, খুব কম সময়ের ব্যবধানে আরেকটি ম্যাচের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সেক্ষেত্রে আমাদের কিছু কিছু খেলোয়াড় হয়তো বদলি করতে হবে। একাদশে বেশ পরিবর্তন হতে পারে।'
প্রথম ম্যাচে রাকিব হোসেনের খেলার আলাদা করে প্রশংসা করেছেন জেমি ডে। তার ভাষ্য, ‘যারা প্রথম ম্যাচে ছিল তাদের মধ্যে রাকিব খুব ভালো খেলেছে। সে আমাদের দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড়। পরবর্তী ম্যাচের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এবং আশা করি আমরা ভালো করতে পারব।’
নিজেরা জিতলেও বাংলাদেশের খেলার প্রশংসা করেছেন ফিলিস্তিনের প্রধান কোচ ফরহাত মুসাবিগকোভ। তিনি বলেন, ‘বাংলাদেশ বিগত সময়ের তুলনায় অনেক উন্নতি করেছে। আমাদের বিপক্ষে তারা দারুণ খেলেছে। তাদের বেশ কিছু চৌকস খেলোয়াড় আছে, যাদের দক্ষতা চোখে পড়ার মতো। এ ধারাবাহিকতা বজায় রাখলে ভবিষ্যতে বাংলাদেশ আরও সমীহ আদায় করবে। আমি তাদের পারফরম্যান্স দেখে মুগ্ধ।’ কিরগিজস্তান ম্যাচকে সামনে রেখে সোমবার সকালে অনুশীলন করেছেন জামাল ভূঁইয়ারা। বিকেলেও আরেক সেশন অনুশীলন করার কথা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল