ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
বিশাল অঙ্কের ভাতা : নেইমারকে নিয়ে গোপন তথ্য ফাঁস
এর আগে ২০১৯ সালের মে'তে ফ্রেঞ্চ কাপের ফাইনালে এক সমর্থককে ঘুষি মেরে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেখেছিলেন নেইমার। মাঠের মধ্যে এবং মাঠের বাইরে প্রায়ই মেজাজ হারান নেইমার। এসবের কারণেই ক্ষুণ্ণ হয় নেইমারের ক্লাবের ভাবমূর্তি।
এমন সব লজ্জাজনক পরিস্থিতি এড়াতে নেইমারের চুক্তিপত্রে একটি ধারা যোগ করে দিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই। ২০১৭ সালে বিশ্ব রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে নেইমার জুনিয়রকে বার্সেলোনা থেকে উড়িয়ে প্যারিসে নিয়ে আসে পিএসজি। সে সময় পিএসজির তো বটেই গোটা বিশ্বের ভেতরেই সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড়দের একজন এই ব্রাজিলিয়ান।
জানা যায় সে সময়কার চুক্তিতে পিএসজির কাছ থেকে প্রতি মাসে সদাচার ভাতা হিসেবে ৫ লাখ ৪১ হাজার ৬৮৯ ইউরো পেয়ে থাকেন। এই অর্থের পরিমাণ বাড়তে পারে মাসে ৬ লাখ ৫০ হাজার ১৬০ ইউরো পর্যন্ত যদি নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করেন নেইমার। অতিরিক্ত এই অর্থের জন্য নেইমারকে সদাচারের দিকে নজর রাখতে হবে। এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দো।
এল মুন্দোর প্রকাশিত এই সংবাদে জানা যায় নেইমার প্রতি মাসে কেবল সদাচার করেই ৬ লাখ ৫০ হাজার ইউরো বোনাস হিসেবে পেতে পারেন। কেবল যথাসময়ে অনুশীলনে আসার সঙ্গে সঙ্গে বিনয়ী হওয়া এবং সমর্থকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করলেই।
সেই সঙ্গে চুক্তিতে আরও ছিল 'ম্যাচ শুরুর আগে এবং পরে সমর্থকদের ধন্যবাদ' জানাতে হবে নেইমারকে। এদিকে এতকিছু করতে হবে এমন নির্দেশনার মধ্যেও কিছু নির্দেশনা ছিল যেগুলো নেইমার কখনোই গণমাধ্যমের সম্মুখে আলোচনা করতে পারবেন না। 'ক্লাবের কৌশলগত কোনো তথ্য গণমাধ্যমের সামনে জানাতে পারবেন না। ক্লাবের ভাবমূর্তিতে বাজে প্রভাব ফেলতে পারে এমন কোনো কথাও জনসম্মুখে বলতে পারবেন না নেইমার'—এমনটাই জানিয়েছে এল মুন্দো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)