ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশে বড় পরিবর্তনের আভাস দিলেন কোচ
জেমি বলেন, ‘জানতাম একটা কঠিন ম্যাচ হবে। ফিলিস্তিন এবং আমাদের র্যাঙ্কিং ব্যবধান অনেক বেশি। কঠিন ম্যাচ হওয়ার পরও আমাদের ছেলেরা অনেক পরিশ্রম করে ভালো ফুটবল খেলেছে।’
ফিলিস্তিনের কাছে ২-০ গোলে হারের পর একদিনের বিরতিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। আগামীকাল (মঙ্গলবার) স্বাগতিক কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে বাংলাদেশ কোচ বলেছেন, ‘এটা অনেক কষ্টসাধ্য যে, খুব কম সময়ের ব্যবধানে আরেকটি ম্যাচের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। সেক্ষেত্রে আমাদের কিছু কিছু খেলোয়াড় হয়তো বদলি করতে হবে। একাদশে বেশ পরিবর্তন হতে পারে।'
প্রথম ম্যাচে রাকিব হোসেনের খেলার আলাদা করে প্রশংসা করেছেন জেমি ডে। তার ভাষ্য, ‘যারা প্রথম ম্যাচে ছিল তাদের মধ্যে রাকিব খুব ভালো খেলেছে। সে আমাদের দলের একজন নির্ভরযোগ্য খেলোয়াড়। পরবর্তী ম্যাচের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এবং আশা করি আমরা ভালো করতে পারব।’
নিজেরা জিতলেও বাংলাদেশের খেলার প্রশংসা করেছেন ফিলিস্তিনের প্রধান কোচ ফরহাত মুসাবিগকোভ। তিনি বলেন, ‘বাংলাদেশ বিগত সময়ের তুলনায় অনেক উন্নতি করেছে। আমাদের বিপক্ষে তারা দারুণ খেলেছে। তাদের বেশ কিছু চৌকস খেলোয়াড় আছে, যাদের দক্ষতা চোখে পড়ার মতো। এ ধারাবাহিকতা বজায় রাখলে ভবিষ্যতে বাংলাদেশ আরও সমীহ আদায় করবে। আমি তাদের পারফরম্যান্স দেখে মুগ্ধ।’
কিরগিজস্তান ম্যাচকে সামনে রেখে সোমবার সকালে অনুশীলন করেছেন জামাল ভূঁইয়ারা। বিকেলেও আরেক সেশন অনুশীলন করার কথা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)