ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বাজে পারফরম্যান্সে ম্যাচ হেরে চতুর্থ টি২০ ম্যাচে কপাল পুড়ছে যার
কিউইদের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচে তাদেরকে মাত্র ৬০ রানে অলআউট করে দিয়েছিলো। যেখানে বোলারদের ভূমিকাই ছিলো মূখ্য। স্বল্প রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ দল যে তিন উইকেট হারিয়েছিলো সেখানে ব্যর্থ ছিলেন দুই ওপেনার লিটন দাস ও নাইম শেখ দুজনই। এই দুই ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছিলো ১ রান করে।
দ্বিতীয় ম্যাচে এসে অবশ্য খানিকটা ব্যাট চালিয়েছিলেন দুজনেই। তবে তিন নম্বর ম্যাচে এসে আবারও হতাশ করেছেন দুজনই। তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছিলেন একাদশে কোনো পরিবর্তন আসছে না। সেই সাথে এও জানিয়েছিলেন চতুর্থ ম্যাচের একাদশে পরিবর্তন আসতে পারে৷
সিরিজের তিন ম্যাচের দুইটাতেই যেহেতু ওপেনিং জুটি ব্যর্থ ছিলো তাই চতুর্থ ম্যাচে এই পজিশনেই আসতে পারে পরিবর্তন। ওপেনিং পজিশনে এক্ষেত্রে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে নাইম শেখের। কেননা ব্যাট হাতে খুব বেশি সুবিধা করতে পারছেন না তিনি। তার বদলি হিসেবে সৌম্য সরকারকে দেখা যেতে পারে মূল একাদশে।
এদিকে গত দুই ম্যাচের একটিতে মুশফিক এবং তৃতীয় ম্যাচে তিন নম্বর পজিশনে দেখা গিয়েছিলো শেখ মাহাদি হাসানকে। তবে কেউই দাঁড়াতে পারেননি। তাই এখানে আবারও ফিরতে পারেন সাকিব।
সাকিবের পর চার নম্বরে মুশফিককে দেখা গেলে পাঁচ নম্বরে ভরসার প্রতীক হয়ে থাকতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া ব্যাটিং অর্ডারে বাকি দুজন থাকছেন আফিফ হোসে ধ্রুব এবং নুরুল হাসান সোহান।
বোলিং বিভাগে পরিবর্তন হবার সম্ভাবনা খুবই কম। এক্ষেত্রে যদি মোহাম্মদ সাইফুদ্দিনকে বিশ্রামে রাখা হয় তাহলে হয়তো একাদশে দেখা যেতে পারে শরিফুল ইসলামকে।
এক নজরে দেখে নেয়া যাক চতুর্থ ম্যাচের জন্য বাংলাদেশ দলের সম্ভাব্য সেরা একাদশ
লিটন দাস, সৌম্য সরকার/নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শেখ মাহাদি হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন/শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
৮ সেপ্টেম্বর বিকাল ৪টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)