ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

টানা ২ পরাজয়ের পর জয় পেয়ে যা বললেন কিউই অধিনায়ক

২০২১ সেপ্টেম্বর ০৫ ২১:১০:৫৭

টানা ২ পরাজয়ের পর জয় পেয়ে যা বললেন কিউই অধিনায়ক

১২৯ তাড়া করতে নেমে ৭০ রানে ৯ উইকেট। আরেকটু হলে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন রানের রেকর্ডটি মনে করাতো বাংলাদেশ। ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেনে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই ৭০ রানে গুটিয়ে গিয়েছিল টাইগাররা।

এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (২-১) ব্যবধান কমায় নিউজিল্যান্ড। খেলা শেষে নিউজিল্যান্ড দলের অধিনায়ক টম ল্যাথাম বলেন, ‘সত্যিই এটা ভালো পারফরম্যান্স। আমরা শুরুতে বেশ কিছু উইকেট হারালেও শেষ দিকে ভালো ব্যাটিং করতে পেরেছি। ৬২ রানে ৫ উইকেট পতনের পর হেনরি নিকোলাস ও টম ব্লান্ডেল দায়িত্বশীল ব্যাটিং করেছে। তাদের কারণেই আমরা এ উইকেটে ১২৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়তে পেরেছি ‘

তিনি আরও বলেন, ‘আমরা সিরিজের প্রথম ম্যাচ থেকেই দেখছি মিরপুরে স্পিন দারুণ কাজ করছে। আমাদের দেশের উইকেট পেস বান্ধব হলেও এখানে ভিন্ন। আমরা অস্ট্রেলিয়া সিরিজ দেখেই মিরপুরের উইকেট সম্পর্কে ভালো ধারণা পাই। আমার বিশ্বাস সিরিজের বাকি দুই ম্যাচেও প্রতিদ্বন্দ্বিতা হবে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ