ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
নিউজিল্যান্ডের বিপক্ষে আজ লজ্জার হারের আসল কারন জানালেন রিয়াদ
ম্যাচ শেষে অধিনায়ককেই খুঁজতে হল পরাজয়ের কারণ। পুরস্কার বিতরণী পর্বে আনুষ্ঠানিক আলাপচারিতায় রিয়াদ দায়ভার চাপিয়েছেন ব্যাটিং অর্ডারের ওপরই। বিশেষ করে মিডল অর্ডারে অভিজ্ঞরা জ্বলে উঠতে না পারায় ব্যাটিং ইউনিটের যে অসহায়ত্ব ফুটে উঠেছে, রিয়াদ তা-ই দাঁড় করিয়েছেন হারের কারণ হিসেবে।
উইকেট ও কন্ডিশন বিবেচনায় ১২৯ রানের লক্ষ্য তাড়া করার সামর্থ্য বাংলাদেশের ছিল জানিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, তাড়া করার মতই ছিল। বোলাররা ভালো করেছিল। আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু শুরুর ছন্দটা ধরে রাখতে পারিনি। আশা করি ভালোভাবে প্রত্যাবর্তন করব।’
রিয়াদ অবশ্য নেতিবাচক দিক নিয়ে খুব বেশি না ভেবে ইতিবাচক বিষয়েরই ওপর আলোকপাত করতে চান। তবে ভালোভাবে ঘুরে দাঁড়াতে শুধরাতে হবে ভুলত্রুটিও।
তার ভাষায়, ‘আমার মনে হয় মিডল অর্ডার ভালোই করছে। গত ম্যাচে টপ অর্ডার ভালো করেছিল। আজও ভালো শুরু করেছিল। আজ মিডল অর্ডারে পার্টনারশিপ হয়নি। আমাদের ইতিবাচক দিকগুলো খুঁজে বের করতে হবে এবং ঘাটতি নিয়ে কাজ করতে হবে।’
সিরিজে এখনও ২-১ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ, তাই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের স্বপ্নও মিলিয়ে যায়নি মোটেও। রিয়াদ বলেন, ‘এখনও আমরা এগিয়ে আছি। আরও দুটি ম্যাচ বাকি আছে। পরের ম্যাচ জিতে সিরিজ জয়ের চেষ্টা করব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)