ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মাঠে নেমেই ‘সেঞ্চুরি’ করলেন রিয়াদ
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নামা কিউইরা টাইগারদের বোলিং নৈপুণ্যে গুটিয়ে যায় মাত্র ৬০ রানে। জবাবে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এই জয় দিয়ে অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
রিয়াদই প্রথম বাংলাদেশি আন্তর্জাতিক ক্রিকেটার যিনি ১০০টি টি-টোয়েন্টি ম্যাচ খেললেন। ২০০৭ সালের ১ সেপ্টেম্বর কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে অভিষেক হয় তার। শততম ম্যাচে মাঠে নামার আগে সমৃদ্ধ ক্যারিয়ারে আছে ১৭০২ রান ও ৩২টি উইকেট।
রিয়াদের আগে মাত্র ৭ জন ক্রিকেটার ১০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার কীর্তি গড়েছেন। তারা হলেন- শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, রোহিত শর্মা, ইয়ন মরগান, কেভিন ও’ব্রায়েন, মার্টিন গাপটিল ও রস টেলর। এদের মধ্যে মালিক পাকিস্তান ও আইসিসির হয়ে খেলেছেন, বাকিরা রিয়াদের মত খেলেছেন নিজ নিজ দেশের হয়ে।
(নিউজিল্যান্ড সিরিজের ৩য় ম্যাচসহ) বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৮৯টি ম্যাচ মুশফিকুর রহিমের। তৃতীয় স্থানে সাকিব, খেলছেন ৮৭তম ম্যাচ। আরেক তারকা তামিম ইকবাল ম্যাচ খেলেছেন ৭৪টি।
একনজরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ১০ ক্রিকেটার
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)