ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব
এই যেমন নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিশ্বসেরা অলরাউন্ডার। আজ (রবিবার) ২ উইকেট নিলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে শীর্ষে উঠে যাবেন সাকিব।
৮৪ ম্যাচে ১০৭ উইকেট নিয়ে মালিঙ্গার টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ হয়েছে। ৮৬ ম্যাচে ১০৬ উইকেট পাওয়া সাকিব নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ উইকেট নিলেই ছাড়িয়ে যাবেন লঙ্কান পেসারকে। পারফরম্যান্সের ধারা চলমান থাকলে আজই মালিঙ্গাকে টপকে চূড়ায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাকিবের!
শুধু তা-ই নয়, আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে সাকিব। ২ উইকেট নিলে আন্তর্জাতিক আঙিনায় ৬০০ উইকেটের কীর্তি গড়বেন তিনি। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে অনন্য এই কীর্তি গড়বেন বাঁহাতি স্পিনার। সব মিলিয়ে ২৩তম বোলার হিসেবে এই মাইলফলকে পৌঁছাবেন সাকিব। আর বাঁহাতি স্পিনারদের মধ্যে হবেন দ্বিতীয় বোলার।
আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত ১২ হাজার ২৮৮ রান ও ৫৯৮ উইকেট শিকার করেছেন সাকিব। তাই আর ২ উইকেট পেলেই বাংলাদেশের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেট পূরণ হবে তার।
তবে একটি জায়গায় তিনি হবেন অনন্য। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে একই সঙ্গে ১২ হাজার রান ও ৬০০ উইকেটের রেকর্ড গড়বেন। যা করতে পারেননি ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি অলরাউন্ডাররাও। আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত ১০ হাজার রান করেছেন, এমন ক্রিকেটারদের মধ্যে সাকিবের পর সবচেয়ে বেশি উইকেট জ্যাক ক্যালিসের। তার উইকেট সংখ্যা ৫৭৭। এককথায় ২ উইকেট পেলে রেকর্ডের ডালি সাজিয়ে বসবেন সাকিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)