ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ: ৩য় টি-২০ ম্যাচের নিউজিল্যান্ডের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলো ওপেনিং জুটি। মাত্র ৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে লিটন দাস ও নাইম শেখ হতাশ করেছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে দলের বড় স্কোরের ভিত্তি গড়ে দিয়েছিলেন এই দুই ব্যাটসম্যান। ফলে তৃতীয় ম্যাচেও ওপেনিং জুটিতে থাকতে পারেন তারা। ফলে এই ম্যাচেও আরেক বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার থাকছেন একাদশের বাইরে।
গত ম্যাচে সাকিব আল হাসানের বদলি হিসেবে তিন নম্বরে নেমেছিলেন মুশফিকুর রহিম। তবে এই পজিশনে ব্যর্থ ছিলেন মুশফিক। ফলে সাকিবকে তিন নম্বর পজিশনে দেখা গেলে চার নম্বরে দেখা মিলতে পারে মুশফিকের।
মিডল অর্ডারে আরেক ভরসার নাম মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় ম্যাচে অপরাজিত ছিলেন ৩২ বলে ৩৭ রান করে। তাই এই ম্যাচেও ভরসার নাম হয়েই থাকছেন অধিনায়ক রিয়াদ। তৃতীয় ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আসছে না এমন আভাস মিলেছিলো নির্বাচক হাবিবুল বাশার সুমনের কাছে। তাই ব্যাটিং অর্ডারে নুরুল হাসান সোহানের সাথে থাকছেন আফিফ হোসেন ধ্রুব।
স্পিন বোলিং বিভাগে সাকিব আল হাসানের সাথে দেখা যেতে পারে শেখ মাহাদি হাসান এবং নাসুম আহমেদ। এছাড়া পেস বোলিং বিভাগে মুস্তাফিজুর রহমানের সাথে মোহাম্মদ সাইফুদ্দিনকেই দেখা যেতে পারে তৃতীয় ম্যাচের একাদশেও।
এক নজরে দেখে নেয়া যাক তৃতীয় ম্যাচে বাংলাদেশ দলের সম্ভাব্য সেরা এলাদশ
লিটন দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শেখ মাহাদি হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান।
দুই দলের মধ্যকার তৃতীয় ম্যাচটি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে রবিবার বিকাল ৪টায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)