ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মেসির সাথে সেলফি তুলতে ব্রাজিলিয়ান কিশোরের অবশ্বাস্য কান্ড
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বর্তমানে ব্রাজিলেই রয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। রোববার বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় করিন্থিয়াস এরেনায় মুখোমুখি হবে দুই দল। এ রাগে শনিবার ব্রাজিলিয়ান সময় রাতে অনুশীলন শেষ করে হোটেলে ফেরার সময় এক স্থানীয় কিশোরের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটিয়েছেন মেসি।
আর্জেন্টিনা দল যখন মাঠ থেকে হোটেলে ফিরছিল, তখন হোটেলের সামনে আগে থেকেই ছিল ভক্ত-সমর্থকদের ভিড়। টিম বাস থেকে নেমে হোটেলে ঢোকার আগে ছোট প্যাসেজ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মেসি। ঠিক তখনই নিরাপত্তাকর্মীদের কড়া প্রহরা ভেদ করে মেসির দিকে দৌড় শুরু করেন এক কিশোর।
তবে পুরোপুরি মেসির সামনে যেতে পারেননি ১২ বছর বয়সী রোজারিও নামের সেই ছেলে। নিরাপত্তাকর্মীদের ঘোল খাওয়ানোর জন্য ফুটবল মাঠে ড্রিবল করার মতো আঁকাবাঁকা পথে দৌড় দিয়েছিলেন তিনি। কিন্তু সফর হননি। মেসির কাছে পৌঁছানোর আগেই তাকে ধরে ফেলে নিরাপত্তাকর্মীরা।
পুরো ঘটনা চোখের সামনেই দেখছিলেন মেসি। যখন নিরাপত্তাকর্মীরা রোজারিওকে ধরে ফেলে, তখন মেসি নিজেই এগিয়ে যান সেদিকে। সেই ছেলের সঙ্গে সেলফিও তোলেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসিকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন ১২ বছর বয়সী রোজারিও।
পরে মেসির সঙ্গে তোলা সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আপলোড করেছেন রোজারিও। তিনি লিখেছেন, ‘একটা স্বপ্ন সত্য হলো। আমি বেষ্টনী টপকে মেসির মতোই ড্রিবল করে গিয়েছি। আমি ম্যারাডোনার মতোই উচ্ছ্বসিত ছিলাম এবং জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করলাম।’
শুধু সেলফিই নয়, মেসির কাছে যাওয়ার দুঃসাহসিক যাত্রার ভিডিও ক্লিপও ইনস্টাগ্রামে আপলোড করেছেন রোজারিও। সেখানে তিনি লিখেছেন, ‘এবং সেই ড্রিবল... হাহাহা!।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ
- বাংলাদেশ বনাম ভারত লাইভ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল