ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ: ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন সময়
কিরগিজস্তানের রাজধানী বিশকেকের স্পার্তাক স্টেডিয়ামে আজ রবিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে দুই দল। তিন জাতির এই প্রতিযোগিতায় এ ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে জেমি ডের দল।
প্রথম ম্যাচে দারুণ লড়াই করে স্বাগতিক কিরগিজস্তানের কাছে ১-০ গোলে হেরে এই প্রতিযোগিতা শুরু করেছে ফিলিস্তিন। তাদের লক্ষ্য থাকবে বাংলাদেশকে পরাজিত করে প্রথম জয় তুলে নেওয়া।
দুই দলে সবশেষ দুই দেখায় দুই ম্যাচই বাংলাদেশ হেরেছিল ২-০ ব্যবধানে; ২০১৮ ও ২০২০ সালের বঙ্গবন্ধু গোল্ড কাপে। এছাড়া ফিলিস্তিনের বিপক্ষে কখনও জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। ২০০৬ সালে এএফসি চ্যালেঞ্জ কাপের ১-১ ড্র এখনও সেরা প্রাপ্তি।
এবারও বড় কিছু পাওয়ার আশার কথা জোরোশোরে বলছেন না জেমি। ‘নতুন কৌশলে’ খেলে মোটাদাগে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সেরে নিতে চান এই ইংলিশ কোচ।
“এই তিন ম্যাচে আমরা অবশ্যই ভিন্ন কৌশলে, ফরমেশনে খেলার চেষ্টা করব। দেখব সাফের জন্য আমরা বিকল্প কোনো কৌশল রপ্ত করতে পারি কিনা। যেহেতু এই ম্যাচগুলো আমরা সাফের প্রস্তুতির জন্য খেলছি, অবশ্যই ভিন্ন কৌশল নিয়ে এই তিন ম্যাচে কাজ করব। সবাইকে এটার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগও দিব। ম্যাচগুলো ছেলেদের জন্য কঠিন হবে; ভালো অভিজ্ঞতাও হবে।”
আগামী অক্টোবরের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল সামনে রেখে কিরগিজস্তানে তিন জাতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলছে বাংলাদেশ। তিন জাতি টুর্নামেন্ট হলেও দল চারটি। প্রতিযোগিতায় অপর দুটি দল হলো কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল ও ফিলিস্তিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)