ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
টেস্ট ক্রিকেটের মেয়াদকাল নিয়ে ভবিষ্যৎবানী করলেন পিটারসেন
বলা হয়ে থাকে, বর্তমান যুগে টি-টোয়েন্টি ক্রিকেটের প্রতি মানুষের আকর্ষণ বেশি। টেস্ট ম্যাচ ও টি-টোয়েন্টি ম্যাচে গ্যালারিতে দর্শকের সংখ্যা দেখলে অবশ্য সেটি ভুল বললেও খুব দোষ নেই। তবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড কিংবা ইংল্যান্ড ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচগুলোও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। অ্যাশেজ কিংবা বর্তমানে চলমান ইংল্যান্ড-ভারত সিরিজের দিকে তাকালেই তার প্রমাণ পাওয়া যায়।
সাবেক ইংলিশ ক্রিকেটার পিটারসেনের মতে, টেস্ট ক্রিকেটে শেষ পর্যন্ত ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতই টিকে থাকবে। আরও থাকতে পারে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। পিটারসেন মনে করেন, আগামী পাঁচ বছরে অর্থাৎ ২০২৬ সাল থেকে হয়তো কেবল এই পাঁচ দেশই টেস্ট খেলবে।
বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড তো বহুদূর, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকেও বাতিলের খাতায় ফেলেছেন পিটারসেন। এই সাবেক ইংলিশ ক্রিকেটারের মতে, এসব দেশের তরুণ ক্রিকেটারদের টেস্ট খেলার প্রতি আকর্ষণ নেই তাই দেশগুলোও টেস্ট ক্রিকেট থেকে হারিয়ে যাবে।
পিটারসেনের ভাষায়, “এই বার্তা দেওয়া দুঃখজনক তবে আমি করি পর্যায়ক্রমে এটিই ঘটবে যে, ২০২৬ খুব কম দেশই টেস্ট ম্যাচ খেলবে। ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া এবং খুব সম্ভবত দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)