ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তৃতীয় ম্যাচে কয়েকটি রেকর্ডের সামনে মাহমুদউল্লাহরা
ম্যাচে নেতৃত্ব দেওয়ার রেকর্ডটি নিজের দখলে নেবেন টাইগার অলরাউন্ডার। দুদলের মুখোমুখি দেখায় টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটিও এখন মাহমুদউল্লার দখলে। রিয়াদ খেলেছেন এখন পর্যন্ত ১১ ম্যাচে। সাকিব ৮ ও সৌম্য সরকার এই ফরম্যাটে ৭ ম্যাচ খেলেছেন।
ক্রিকেটের এই ফরম্যাটে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি উইকেট টিম সাউদি ও ইস সোধির। দুজনেই শিকার করেছেন ১২টি করে উইকেট। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ৯ উইকেট নিয়ে আছেন তৃতীয় স্থানে। রোববার তিনটি উইকেট নিতে পারলে সাউদি-সোধিকে ধরবেন তিনি, চার উইকেট নিতে পারলে এককভাবে শীর্ষস্থানে বসবেন টাইগার পেসার।
দুদলের মধ্যকার এক সিরিজে সবচেয়ে বেশি উইকেট রুবেল হোসেনের। ২০১৬-১৭ ক্রিকেট মৌসুমে কিউইদের ৭ ব্যাটসম্যানকে আউট করেছিলেন তিনি। এই রেকর্ডে ভাগ বসাতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে ৩ উইকেট দরকার সাকিব আল হাসানের। চলমান সিরিজে এখন পর্যন্ত ৪ উইকেট নিয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার।
নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, দুদলের মধ্যকার টি-টোয়েন্টির এক সিরিজে সবচেয়ে বেশি ক্যাচ মুশফিকুর রহিম ও কলিন ডি গ্রান্ডহোমের। চলতি সিরিজেই ৪টি ক্যাচ নিয়েছেন মুশফিক, ২০১৬-১৭ মৌসুমে সমানসংখ্যক ক্যাচ নিয়েছিলেন গ্রান্ডহোম।
তৃতীয় ম্যাচে উইকেটকিপার হিসেবে খেলবেন মুশি, ফিল্ডার হিসেবে খেললে একটি ক্যাচ নিতে পারলেই সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ডটি নিজের করে নিতে পারতেন তিনি। তা ছাড়া সংক্ষিপ্ত ফরম্যাটে দুদলের মধ্যকার দেখায় সবচেয়ে বেশি ক্যাচ গ্রান্ডহোমের। কিউই অলরাউন্ডার নিয়েছেন ৫টি ক্যাচ, মুশফিকের ক্যাচ সংখ্যা ৪টি।
উল্লেখ্য, পাঁচ ম্যাচের সিরিজে ২টিতে জিতে বাংলাদেশ এখন ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথম ম্যাচে ৭ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৪ রানে জিতেছিল রাসেল ডমিঙ্গোর শিষ্যরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)