ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
দল পাল্টালেন মুশফিক,খেলবেন নতুন দলের হয়ে
প্রায় ছয় মাস আগেই শীর্ষ চার-পাঁচ ক্লাব আগামী বছরের নতুন দল গড়ার কাজ শুরু করে দিয়েছে। আগামী লিগের সবচেয়ে বড় খবর হচ্ছে, কোচদের দলবদল; যা গত বেশ কিছুদিন দেখা যায়নি।
কয়েকজন শীর্ষস্থানীয় কোচ চার-পাঁচ ক্লাবে একদম স্থায়ী হয়ে গিয়েছিলেন। এই যেমন খালেদ মাহমুদ সুজন আবাহনীতে, সারোয়ার ইমরান প্রাইম ব্যাংক, মিজানুর রহমান বাবুল প্রাইম দোলেশ্বর, মোহাম্মদ সালাউদ্দিন গাজী গ্রুপ আর সোহেল ইসলাম মোহামেডানের কোচ হিসেবেই বেশি পরিচিত এখন।
তবে ভেতরের খবর, এবার খালেদ মাহমুদ সুজন ছাড়া বাকি ৪ কোচই দল পাল্টাবেন। সারোয়ার ইমরান প্রাইম ব্যাংক থেকে মোহামেডান, মোহামেডানের সোহেল ইসলাম শেখ জামাল ধানমন্ডিতে, গাজী গ্রুপ ছেড়ে প্রাইম ব্যাংকে মোহাম্মদ সালাউদ্দিন আর প্রাইম দোলেশ্বরের মায়া কাটিয়ে গাজী গ্রুপে মিজানুর রহমান বাবুল।
এছাড়া শীর্ষ তারকা সাকিব আল হাসানের মোহামেডানে থেকে যাওয়ার খবরও চাউর হয়ে গেছে। উল্টো গাজী গ্রুপ থেকে মাহমুদউল্লাহ রিয়াদ আর সৌম্য সরকারের মোহামেডানে যোগদানও মোটামুটি নিশ্চিত। আর না-না করেও শেষ পর্যন্ত মোহামেডানে থাকছেন শুভাগত হোম।
এদিকে নির্ভরযোগ্য এক সূত্র থেকে জানা গেছে, আগামী লিগের দলবদলে নতুন মাত্রার সংযোজন ঘটাতে যাচ্ছেন মুশফিকুর রহীম। আবাহনী ছেড়ে মোহামেডানে যোগ দিতে পারেন মিস্টার ডিপেন্ডেবল।
পারেন সম্ভবত কম বলা হলো। মোটামুটি নিশ্চিতই, আকাশি-হলুদ শিবির ছেড়ে আবার সাদা-কালোয় ফিরে আসছেন মুশফিক। তার সাথে মোহামেডানের কথা বার্তা চলছে এবং তা অনেকদূর এগিয়েও গেছে।
আগামী বছর মার্চ-এপ্রিলে জাতীয় দলের টেস্ট খেলার শিডিউল আছে। কাজেই টেস্ট পারফরমারদের ওই সময় ঠিকমত পাওয়া যাবে না। সেটা জেনেবুঝেই আবাহনী মুশফিককে নিয়ে দোটানায়। আকাশি শিবিরে নাইম শেখ, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব আছেন। নুরুল হাসান সোহানের আসার সম্ভাবনাও খুব বেশি।
আর ঠিক সেই সুযোগটা নিতে চাচ্ছে মোহামেডান। একাধিক মোহামেডান কর্তা জাগো নিউজকে জানিয়েছেন, মুশফিকের দিকে নজর দিয়েছে ক্লাব। তাদের কথা, যেহেতু জাতীয় দলের সফর ও সিরিজ থাকার কারণে পুরো লিগে সার্ভিস পাওয়া যাবে না। তাই মুশফিকের সঙ্গে ম্যাচপিছু চুক্তি করতে যাচ্ছে মোহামেডান।
তাকে এককালীন চুক্তির অর্থ দিয়ে দলে নেয়া হবে। সেটা অনেকটা ‘সাইনিং মানি’র মত। তারপর ম্যাচ প্রতি সাড়ে তিন লাখ টাকার মত করে দেয়ার প্রস্তাব করা হয়েছে। মুশফিক যদি সেই প্রস্তাবে রাজি হন তবে সাকিব, শুভাগত, সৌম্য, তাসকিন, রাহীদের সঙ্গে তাকেও দেখা যাবে মোহামেডানে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)