ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
অবশেষে সামনে এলো অশ্বিনের একাদশে না থাকার কারণ
সাবেক ইংলিশ ক্রিকেটার নিক কম্পটন মনে করেন কোহলির সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে ভারতের মূল একাদশে সুযোগ পাচ্ছেন নাহ অশ্বিন। না হলে বিশ্বের দ্বিতীয় সেরা টেস্ট বোলার হওয়া সত্ত্বেও অশ্বিনের সুযোগ না পাওয়ার কারণ দেখছেন না তিনি।
এ প্রসঙ্গে এক টুইট বার্তায় কোহলির সঙ্গে অশ্বিনের ব্যক্তিগত দ্বন্দ্বের সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়েছেন সাবেক এই ইংলিশ ক্রিকেটার। সেখানে তিনি লিখেছেন, 'কেউ কি আমাকে বোঝাতে পারবে কীভাবে কোহলির ব্যক্তিগত ঝামেলাকে দলের একাদশ নির্বাচনে অনুমতি দেওয়া হচ্ছে।'
যদিও চতুর্থ টেস্ট শুরুর আগে কোহলি জানিয়েছিলেন, ভারতের বেশিরভাগ বোলাররা উইকেট বরাবর বল করায় বাঁহাতি ব্যাটসম্যানদের জন্য জাদেজাই বেশি কার্যকরী। এ ছাড়া ব্যাট হাতে তুলনামূলক রান করতে পারায় জাদেজার পারফরম্যান্স দলের জন্য সামঞ্জস্য বলেও উল্লেখ করেছিলেন তিনি।
কোহলির এই যুক্তি পুরোপুরি ম্লান হয়ে যায় অশ্বিনের পুরো ক্যারিয়ারে শিকার করা উইকেটগুলোর দিকে দৃষ্টি ফেরালে। কেননা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশিবার বাঁহাতি ব্যাটসম্যানদের উইকেট তুলে নেওয়ার রেকর্ড অশ্বিন দখলেই। ক্রিকেটের লঙ্গার ভার্সনে এখন পর্যন্ত ২০০ বার বাহাতি ব্যাটসম্যানদের উইকেট তুলে নিয়েছেন তিনি।
এ দিকে ইংল্যান্ড সিরিজ শুরুর আগে বিগত দুই বছরে ১৩ টেস্ট খেলে ২৯টি উইকেট নিয়েছেন জাদেজা। ব্যাট হাতে তার স্ট্রাইক রেট ৬৯। আর এই সময়ের মধ্যে ১৪টি টেস্টে ৭১টি উইকেট নিজের ঝুলিতে তুলেছেন অশ্বিন। এই টেস্টগুলোতে ব্যাটিংয়ে স্ট্রাইক রেট রেখেছেন ৪৬, যা টেস্টের জন্য বেশ কার্যকরী। এমন পারফরম্যান্সের পরও অশ্বিনকে বসিয়ে জাদেজাকে সুযোগ দেওয়ায় কোহলির বিরুদ্ধে প্রশ্ন ওঠা যুক্তিযুক্তই বটে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)