ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের জয় নিয়ে নিন্দুকদের মন্তব্যের জবাাব দিলেন তাইজুল
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ। সব ম্যাচেই নিন্দুকদের মন্তব্য ছিল, পিচের সহায়তা নিয়েই জিততে পেরেছে বাংলাদেশ নতুবা টাইগাররা জয়ের দেখা পেত না। কিন্তু প্রকৃতপক্ষে তো দুই দলের খেলা একই পিচে হয়েছে, যারা পরিস্থিতি বুঝে খেলেছে তারাই দিনশেষে জয়ী হয়েছে।
স্পিন পিচ নিয়ে অভিযোগের জবাবে তাইজুল বলেন, “স্পিন সহায়ক উইকেট হলেই যে, ৫/৭টা থেকে উইকেট পাবেন এমন তো না। যে উইকেটেই খেলেন, যতই স্পিন সহায়ক হোক না কেন ভালো জায়গায় বল করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করলেই জেতা যায়। আমাদের বোলাররা আত্মবিশ্বাস নিয়ে সুশৃঙ্খলভাবে বোলিং করছেন। সাকিব ভাই, নাসুম, মেহেদী এবং পেস বোলাররাও ভালো করছেন দলকে জেতাতে।” অস্ট্রেলিয়া সিরিজ জয়ের পরে নিউজিল্যান্ডের বিপক্ষেও জোড়া জয়ে এখন আত্মবিশ্বাসী টাইগাররা। এই ধারাবাহিকতা বজায় রাখতে চায় দল।
তাইজুল বলেন, “নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা আল্লাহর রহমতে দুই ম্যাচ জিতলাম। এখন দলের সবার আত্মবিশ্বাস খুব ভালো পর্যায়ে আছে। এই আত্মবিশ্বাস নিয়েই আমরা সামনের দিকে এগোতে চাই।”
গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে শুরু করে এ পর্যন্ত জয়ের ধারায় আছে বাংলাদেশ। তাইজুলের দৃষ্টিতে এই সাফল্যের পেছনে রহস্য, দলের সবাই নিজের কাজ সঠিকভাবে করছেন। এই বাঁহাতি স্পিনার বলেন, “আমাদের ব্যাটসম্যান, বোলার, ফিল্ডার সবার আলাদা একটা আত্মবিশ্বাস আছে এবং সবাই মিলে একটা দল হিসেবে খেলে। সবাই নিজের দায়িত্ব নিজের মতো করে পালন করছে। আমাদের সাফল্যের কারণ আসলে এটিই। সামনের ম্যাচ জিতলে তো আমরা সিরিজ জিতে যাব। আমরা যদি নিজেদের পরিকল্পনা ধরে রেখে খেলতে পারি ইনশাআল্লাহ ভালো কিছু করব।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)