ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ইন্সটাগ্রামে এক পোস্টেই পাঁচ কোটি আয় করে রেকর্ড গড়লো কোহলি
যদিও এখন ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই কোহলি, সে প্রভাব পড়েনি তার ব্যক্তিগত জীবনে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একেক আধিপত্য কোহলির। ইন্সটাগ্রামের এক পোস্টেই কোহলির আয় পাঁচ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৮০ লাখ টাকার মতো।
বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে অর্জনের খাতা সবচেয়ে ভারি কোহলির। ব্যাট হাতে সবুজ গালিচা শাসন করেন তিনি। তবে বর্তমানে ফর্মের সঙ্গে লড়ছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ধারাবাহিকতা নেই ব্যাটে। সবশেষ তিন অঙ্ক বা সেঞ্চুরি ছুঁয়েছেন ৫৩ ইনিংস আগে। প্রায় ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এর আগে সেঞ্চুরি পেতে এতোটা সংগ্রাম কখনো করতে হয়নি কোহলিকে।
তার মাঠের পারফরম্যান্সের ছাপ পড়ছে না সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইন্সটাগ্রামে আগের থেকে আয় বেড়েছে কোহলির। এক পোস্টেই তার অ্যাকাউন্টে ঢোকে পাঁচ কোটি রুপি।
কোহলির ইন্সটাগ্রাম ফলোয়ার ১৫০ মিলিয়ন ছাড়িয়েছে। প্রথম ভারতীয় তো অবশ্যই, প্রথম এশিয়ান হিসেবে কোহলির ইন্সটাগ্রামের ফলোয়ার ১৫০ মিলিয়ন ছড়ায়। ইন্সটাগ্রাম ফলোয়ারের হিসেবে বিশ্ব ক্রীড়াঙ্গনে কোহলির অবস্থান চতুর্থ। এই তালিকায় সবার উপরে নাম ক্রিশ্চিয়ানো রোনালদোর। তার ফলোয়ারের সংখ্যা ৩৩৭ মিলিয়ন। দ্বিতীয় অবস্থানে আছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ২৬০ মিলিয়ন ফলোয়ার তার। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের ফলোয়ার ১৬০ মিলিয়ন। এরপরই আছেন কোহলি।
৩৩৭ মিলিয়ন ফলোয়ার নিয়ে প্রতি পোস্টে ক্রিশ্চিয়ানো আয় করেন ১১.৭২ কোটি রুপি। মেসি ও নেইমার পান যথাক্রমে ৯ ও ৮ কোটি রুপি করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)