ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সহজ জয়ের ম্যাচ হেরে একটি কারণ দেখালেন কিউই অধিনায়ক লাথাম
টাইগারদের বেধে দেয়া ১৪২ রানের লক্ষ্যে খেলতে নামা নিউজিল্যান্ড দল ম্যাচ বের করে ফেলেছিল একদম শেষ ওভারে এসে। ইনিংসের শেষ ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন কিউই অধিনায়ক টম লাথাম। গোটা ইনিংসেই টাইগার বোলারদের উপর প্রভাব বিস্তারকারী এই ব্যাটসম্যান শেষ বলে ছক্কা মারতে পারলেই হয়তো শেষ হাসিটা হাসতে পারতো। তবে তা আর হয়নি।
এই সিরিজ শুরু হবার আগে বাংলাদেশের বিপক্ষে কোনো টি-২০ ম্যাচ না হারা নিউজিল্যান্ড দল টানা দুই ম্যাচ হারে স্বাভাবিকভাবেই কিছুটা বিপর্যস্ত। তবে কিউই অধিনায়ক এই ম্যাচ থেকে খুঁজছেন ইতিবাচকতা, যা কাজে লাগাতে চান পরের ম্যাচে।
ম্যাচ হারের পর টম লাথাম বলেন, ‘’ম্যাচটা শেষ ওভার পর্যন্ত নিয়ে যাওয়াটা সত্যিকার অর্থেই দারুণ ছিলো। আমি ভেবেছিলাম প্রথম ম্যাচ থেকে আমরা যা শিখেছি তা এই ম্যাচে কাজে লাগাবো। চেষ্টাও করেছিলাম আমরা। শেষ পর্যন্ত ম্যাচ নিয়ে যাওয়াটা সত্যি ভালো ছিলো আমাদের জন্য।‘’
প্রথম ম্যাচের উইকেট নিয়ে নানা সমালোচনা করেছিলেন কিউই কোচ থেকে শুরু করে ক্রিকেটাররাও। তবে এই ম্যাচে উইকেট নিয়ে কোনো অভিযোগ করেননি কিউই অধিনায়ক লাথাম। তিনি বলেন, ‘’আমি মনে করি খেলার জন্য ভালো উইকেট ছিল আজকে। আমাদের রাচিন আজকে খুবই ভালো বল করেছে। আমরা যেমনটা চেছিলাম তেমনটা হয়তো হয়নি। কিন্তু আমি ভেবেছিলাম ১৩০ থেকে ১৪০ রান একটা প্রতিযোগিতামূলক স্কোর।‘’
৪৯ বল মোকাবেলা করে ৬৫ রানের বিস্ফোরক ইনিংস খেলা লাথাম জানিয়েছেন এরকম ব্যাটিং করার জন্য প্রস্তুত ছিলেন তিনি। তার ভাষ্য, ‘’আমার ভূমিকা হলো ব্যাটিং করা। দলের ভালোর জন্য আরও আগ্রাসী ব্যাটিং করতেও প্রস্তুত ছিলাম আমি। শেষ ওভার পর্যন্ত ম্যাচ নিয়ে যেতে পেরে সত্যিই আমি গর্বিত।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)