ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ
মাহমুদউল্লাহ সামনে থেকে নেতৃত্বও দিচ্ছেন দলকে। এই ফরম্যাটে এখন পর্যন্ত দেশের সফল অধিনায়কও তিনি। ২৪ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১২টিতে জয় পেয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ জিতে পেছনে ফেলেন ১০ ম্যাচে জয় পাওয়া অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে।
কিউইদের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচটা মাহমুদউল্লাহ রিয়াদের শততম ম্যাচ। তাই স্বাভাবিক ভাবেই এই ম্যাচটা স্মরণীয় করে আখতে চাইবেন তিনি। তবে রিয়াদ বলছেন আলাদা কোনও পরিকল্পনা নেই।
“আলাদা কোনো পরিকল্পনা নেই। সবসময় যেটা করার চেষ্টা করি, দলের জন্য খেলা, দলের জন্য ভালো খেলা, নিজের ১০০তম ম্যাচ সেটাই করার চেষ্টা করব।”
৯৯ ম্যাচে ৯১ ইনিংস ব্যাট করে ২৩.৯৭ গড়ে মাহমুদউল্লাহ করেছেন ১ হাজার ৭০২ রান। এই ফরম্যাটে অর্ধশত রানের ইনিংস খেলেছেন ৫টি। সর্বোচ্চ ৬৪* রানের ইনিংস রয়েছে তার।
৯৯তম ম্যাচে হয়েছেন ম্যাচ সেরা। কিউইদের হারাতে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। শেষ দিকে ৩২ বলে খেলেছেন ৩৭ রানের ইনিংস। এছাড়া ১ ওভার হাতও ঘুরিয়েছেন। নিজে ম্যাচ সেরা হলেও কৃতিত্বটা দিয়েছেন বোলারদের।
“বোলাররা খুবই ভালো বোলিং করেছে। এই উইকেটে ১৪০ রান বাঁচিয়ে ম্যাচ জেতানোর জন্য তাদের কৃতিত্ব দিতে হয়। নতুন বলে এই উইকেটে ব্যাটিং করা অনেক কঠিন। বোলারদেরও এমন রান বাঁচিয়ে ম্যাচ বের করতে হতে পারে। যেটা আজ মোস্তাফিজ খুব ভালোভাবে করেছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)