ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
লিটন-নাঈমকে প্রশংসায় ভাসালেন রিয়াদ
কিউই ফিল্ডারদের ভুলে জীবন পাওয়া লিটন এদিন ব্যাট করেছেন সাবলীল ভঙ্গিমায়। ২৯তম বল মোকাবেলা করে সাজঘরে ফেরার আগে করেছেন ৩৩ রান। নাঈম স্বভাবজাত সাবধানী ব্যাটিংই করেছেন, ৩৯ রান করতে খরচ করেছেন ৩৯ বল। তবে তার এই ইনিংস দলীয় ইনিংসকে দিয়েছে দৃঢ়তা।
এছাড়া অধিনায়ক রিয়াদ জানালেন, বাংলাদেশের ইনিংসের শুরুতে ব্যাটিং করা বেশ দুরূহ ছিল। তিনি বলেন, ‘এই উইকেটে নতুন বলে ব্যাট করা খুব কঠিন। তখন বলে সিম শক্ত থাকে, বেশ বাউন্স হয়, কিছু বল পিছলে যায়, কিছু বল খুব ধারালো স্পিন করে।
আমার মনে হয় নাঈম ও লিটন খুব ভালো ব্যাটিং করেছে। পাওয়ারপ্লেতে আমাদের যেমন শুরু দরকার ছিল তারা যথার্থভাবে তা এনে দিয়েছে। মাঝখানে মোটামুটি ভালো কিছু পার্টনারশিপ হয়েছে। এই উইকেটে ১৪১ ভালো সংগ্রহ।’
ব্যাট হাতে এদিন মূল ভূমিকা ছিল রিয়াদেরই। ৩২ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কারও। তার কাছে অবশ্য বেশি স্বস্তিদায়ক লিটন-নাঈমের ব্যাটিংই।
রিয়াদ বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজেও নতুন বলে ব্যাট করা কঠিন ছিল। ওদের ওপেনিং জুটিগুলো বেশি সফল হয়নি। আমাদের এক ম্যাচে শুধু একটু ভালো হয়েছে, বাকি ম্যাচগুলোতে হয়নি। আজকে লিটন ও নাঈম যে ইনিংস খেলেছে তা দেখা অনেক স্বস্তির ছিল। যেভাবে গ্যাপ বের করে রান করেছে, অনেক ভূমিকা রেখেছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)