ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মুস্তাফিজের নো বলের পর যা ভাবছিল অধিনায়ক মাহমুদউল্লাহ
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ। ৩২ বলে ৩৭ রানের ইনিংস খেলে বাংলাদেশের ইনিংসের দারুণ ইতি টানেন রিয়াদ। ফলে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। এছাড়া লিটন দাস ৩৯ বলে ৩৯ এবং নাঈম শেখ ২৯ বলে ৩৩ রান করেন।
ম্যাচের এক পর্যায়ে এমন অবস্থা দাঁড়ায় যে মনে হচ্ছিল দুই দলের যেকেউ ম্যাচটি জিততে পারে। ২ বলে যখন নিউজিল্যান্ডের দরকার ছিল ১৩ রান, তখন মুস্তাফিজের হাত ফসকে নো বল হয়ে যায়। তবে শেষ পর্যন্ত ম্যাচটি বাংলাদেশই জিতেছে। এমন মুহূর্তে স্নায়ুচাপ ধরে রেখে বোলিং করা মুস্তাফিজের ওপরে নিজের আস্থার কথা জানিয়েছেন রিয়াদ।
রিয়াদ বলেন, “টি-টোয়েন্টি ম্যাচ এমন প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ হবেই। ভালো লাগছে যে আমরা জয় নিয়েই ম্যাচ শেষ করতে পেরেছি। মুস্তাফিজ দারুণভাবে স্নায়ুচাপ ধরে রেখে খেলেছে। কারণ, নো বলের কারণে একটা সময়ে দুই দল অনেক কাছাকাছি চলে গিয়েছিল। মুস্তাফিজের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে সে পারবে এবং সে পেরেছে।”
বোলারদের প্রশংসা করে রিয়াদ বলেন, “মেহেদী প্রতি ম্যাচেই ভালো বোলিং করছে। প্রতিদিনই সে ওভার ভালোভাবে শুরু করছে। শুরুতেই আমাদের উইকেটও এনে দিচ্ছে মেহেদী, কিপটে বোলিং করছে। সাকিবও কিপটে বোলিং করেছে। নাসুম, সাইফউদ্দিন খুব ভালো বোলিং করেছে। আমার মনে হয়েছে, আজকের উইকেট বেশ ভালো ছিল।”
দল হিসেবে বাংলাদেশ জয় ছিনিয়ে নিয়েছে বলেই অভিমত দেন রিয়াদ, “আমরা সবসময়ই বিশ্বাস এই সংস্করণে আমরা ভালো দল। আমাদের শুধু আত্মবিশ্বাস দরকার নিজেদের সেরাটা দেওয়ার জন্য এবং দলকে জয়ে এনে দেওয়ার জন্য। এই ধারাবাহিকতা বজায় রাখতে পেরে খুবই ভালো লাগছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)