ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মিরপুরের উইকেট নিয়ে জবাব দিলেন আকরাম খান
তবে উইকেট নিয়ে তার কণ্ঠে শোনা গেল অসহায়ত্ব। ভালো উইকেট বানাতে চাইলেও আবহাওয়ার কারণে তা সম্ভব হয়ে উঠছে না বলে দাবি তার।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট এমনিতেই বেশ মন্থর। বল ব্যাটে আসে ধীরে। শট খেলা কঠিন। তবে মিরপুরের মানেও উইকেট ব্যাটিংয়ের জন্য কঠিন দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ১২০ রানও ছিল জয়ের মতো স্কোর।
এবার নিউ জিল্যান্ড সিরিজে তো উইকেট আরও চ্যালেঞ্জিং। প্রথম ম্যাচে নিউ জিল্যান্ড গুটিয়ে গেছে স্রেফ ৬০ রানে। সেই রান তাড়ায় বাংলাদেশকে খেলতে হয় ১৫ ওভার। উইকেট মন্থর ও টার্নিং তো ছিলই, গ্রিপও করে ভীষণ।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বোঝানোর চেষ্টা করেছেন, মিরপুরের উইকেট কেন এমন হয়ে গেল! আকরাম বলেন, ‘এখন বৃষ্টির মৌসুম। বৃষ্টি ও মেঘের কারণে সূর্যের তাপ পাওয়া যায় কম, উইকেটের পরিচর্যায় যা খুব দরকার। বৃষ্টির কারণে উইকেট সারা দিনই প্রায় কভারে ঢাকা থাকছে। তার ওপর আবার অতিরিক্ত খেলা হচ্ছে। তাই এমন অবস্থা।’
জাতীয় দলের এ সাবেক অধিনায়ক যোগ করেন, ‘এই শেরে বাংলার পিচই মার্চ-এপ্রিলে ভালো হয়ে যায়। অনেক ফ্লাট থাকে। তখন আকাশ পরিষ্কার থাকে। বৃষ্টি হয় না। উইকেট সারা দিন ঢেকেও রাখতে হয় না। খোলা বাতাস আর রোদের কিরণ দুই-ই মেলে। তাই উইকেট ভালো থাকে।’
বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান আরও জানান, এবার তারা চেয়েছিলেন দুই ভেন্যুতে খেলা চালাতে। কিন্তু নিউজিল্যান্ডই বলেছে, তারা এক ভেন্যুতে খেলতে চায়। আকরাম শেষ করেন এভাবে, ‘১০ দিনে পাঁচটা ম্যাচ এক জায়গায় খেললে বেশি ভালো উইকেট আশা করাটা কঠিন। তবে এটাও খেয়াল রাখতে হবে, উইকেটের আচরণ যেমনই হোক, সেটা কিন্তু দুই দলের জন্যই সমান।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)