ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মিরপুরে ভালো খেলার জন্য বাংলাদেশের বোলিং কোচের পরামর্শ নিলেন কিউই স্পিনার
বাঁহাতি স্পিনারদের তালিকায় নিঃসন্দেহে শীর্ষ দুইটি নাম রঙ্গনা হেরাথ ও ড্যানিয়েল ভেট্টোরি। নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার এজাজ এই দুইজন সাবেক ক্রিকেটার ও বর্তমানের কোচের কাছেই টোটকা পাচ্ছেন। বর্তমানে বাংলাদেশ স্পিন বোলিং কোচ হেরাথের সাথে প্রথম ম্যাচ শেষে মাঠেই কথা বলেছেন প্রতিপক্ষ এজাজ। নিয়েছেন পরামর্শ।
এজাজের স্বদেশি ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ ভেট্টোরির কাছেও পরামর্শ নেওয়ার ব্যবস্থা করেছেন। এজাজ বলেন,“আমি একজন বাঁহাতি স্পিনার হিসেবে দুইজন বোলারকে অনুসরণ করতে বলা হলে, তারা হলেন ড্যান (ভেট্টোরি) ও রঙ্গনা হেরাথ। গতকাল তো রঙ্গনা এখানেই ছিল এবং তার সাথে আমার কিছু কথাও হয়েছে। ড্যানের সাথেও আজ কথা বলব। বাংলাদেশে তার অভিজ্ঞতা ও এই সম্পর্কিত ব্যাপারই জানতে চাইব।”
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে এজাজ ৪ ওভার বোলিং করে খরচ করেছেন মাত্র ৭ রান। ঝুলিতে পুরেছেন করেছেন লিটন দাসের উইকেটটি। মিরপুরের উইকেট যে এজাজ ভালোই পড়ে ফেলেছেন তা বেশ স্পষ্ট।
উইকেট নিয়ে এজাজ বলেন, “এরকম উইকেটে বেশ সহায়তা পাওয়া যায়, কেবল নিয়ন্ত্রণ রাখতে পারলেই হলো। কাজ শুধু লেন্থ নিয়ন্ত্রণ করে কাজ করা। মাঝেমাঝে যেই বলটা টার্ন করে না সেটাই বেশি বিপদজনক হয়ে যায়। এখানেও চ্যালেঞ্জ আছে। গতরাতে আমি ভালো বোলিং করেছি এবং পুরো সিরিজেই সেটা করার চেষ্টা করব। আশা করি, আমাদের পক্ষেও কিছু ফলাফল পাব।”
নিউজিল্যান্ডের পরিকল্পনা সম্পর্কে তিনি জানা, “অবশ্যই গতকাল আমরা অনেক কিছু শিখেছি। আমরা গত কয়েকদিন ধরেই এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে জেনেই অনুশীলন করছি কিন্তু মাঠে না নামা পর্যন্ত তো আপনি জানবেনই না যে কী করতে হবে। আশা করি, আমরা এই পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে সামনের ম্যাচে ভালো করব। এটা পরিষ্কার যে, গতকাল কী শিখলাম ও আগামী দিন কীভাবে পরিকল্পনা করছি সেটার ওপরে অনেক কিছু নির্ভর করবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)