ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কোহলির এই সিদ্ধান্তকে পাগলামো বললেন মাইকেল ভন
বর্তমানে বিশ্বের দুই নম্বর টেস্ট বোলার অশ্বিন ইংল্যান্ডের সবথেকে স্পিন সহায়ক পিচেই নেই। ওভালেই কিছুদিন আগে কাউন্টিতে হাফডজন শিকার করে নিজের ফর্মের প্রমাণ দিয়েছিলেন। তাঁকেই কিনা এবার ছেঁটে ফেলা হচ্ছে। বিশ্বাসই হচ্ছে না ক্রিকেট মহলের। কেন অশ্বিনকে খেলানো হল না! এমন জবাবে কোহলির যুক্তি ছিল, ইংল্যান্ডের টপ অর্ডারে চার জনই বাঁ হাতি। তাই জাদেজাকেই প্রাধান্য দেওয়া হল। সিমাররা যেহেতু ওভার দ্যা উইকেট বোলিং করবেন।
তবে কোহলির এই সিদ্ধান্তকে সরাসরি ‘পাগলামো’ বলে দিচ্ছেন মাইকেল ভন। ভারতের দল নির্বাচন দেখে মাইকেল ভন সরাসরি টুইটারে বলে দিয়েছেন, “অশ্বিনকে বাইরে রাখা ইংল্যান্ডের মাটিতে চার টেস্টে দেখা আমার দেখা সবথেকে খারাপ নির্বাচন। যাঁর ৪১৩টা টেস্ট উইকেট রয়েছে, ৫টা সেঞ্চুরি রয়েছে তাঁকে বাইরে রাখা পুরোপুরি পাগলামো!”
ভারতের দল নির্বাচন দেখে অবাক হয়ে গিয়েছেন সাবা করিমও। সম্প্রচারকারী সোনি স্পোর্টসে তিনি ভারতের প্রথম একাদশ দেখেই বলে দিয়েছেন, “ওঁর উচিত এখন থেকেই আইপিএলের প্রস্তুতি নেওয়া শুরু করে দেওয়া। অশ্বিনের পক্ষে বারবার বাইরে থাকা হজম করে নেওয়া শক্ত। গত দুবছরে অশ্বিনের বিদেশ সফরের পারফরম্যান্স অসাধারণ। এই সিদ্ধান্ত নেওয়া ক্যাপ্টেনের পক্ষেও বেশ কঠিন।”
সবমিলিয়ে অশ্বিনের নির্বাচন নিয়ে ঝড় ওঠার দিনেই ফের একবার ব্যর্থ ভারতের টপ অর্ডার। ফের একবার ব্যাটিং ব্যর্থতার সম্মুখীন হয়েছিল ভারত। ৬৯ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলার পরে ক্রিজে হাফসেঞ্চুরি করে ব্যাটিং করছেন কোহলি এবং রাহানে। জাদেজাকে এদিন ব্যাটিং অর্ডারে প্রমোট করে পাঁচে নামানো হয়েছিল, রাহানে এবং পন্থেরও আগে। তবে জাদেজা মাত্র ১০ রানে আউট হয়ে যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)