ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শ্রীলঙ্কা-আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ
বিশ্বকাপের জন্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগেই ওমানের বিমানে উঠবে বাংলাদেশ দল। সব ঠিক থাকলে ৩ অক্টোবর রওনা হবেন ক্রিকেটাররা। ৪ তারিখ সেখানে পৌঁছে কোয়ারেন্টাইন করবেন সাকিব-মাহমুদউল্লাহরা। কোয়ারেন্টাইন শেষেই মূল লড়াইয়ের আগে ওমান ‘এ’, শ্রীলঙ্কা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ।
তবে ম্যাচগুলো খেলার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ‘এখনো চূড়ান্ত হয়নি তবে খুব সম্ভবত আমরা সেখানে গিয়ে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবো। ৩ তারিখ আমরা ওখানে (ওমান) যেতে পারি, মানে ৪ তারিখ সেখানে পৌঁছাবো।’
সেখানে গিয়ে প্যাকটিস ম্যাচ খেলবো। শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও ওমান ‘এ’ টিমের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার সম্ভাবনা অনেক বেশি। এ নিয়ে আলোচনা চলছে।’ আরও যোগ করেন তিনি। ১৭ অক্টোবর বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
১৯ অক্টোবর ওমান এবং ২১ অক্টোবর পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। বাছাইপর্ব উতরাতে পারলে সুপার ১২ এ বাংলাদেশ খেলবে বি গ্রুপে। যেখানে আগেই সুযোগ করে নিয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড এবং বাছাইপর্ব পার করা আরও একটি দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)