ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বুমরাহ ও টেইটকে ছাপিয়ে মুস্তাফিজের বিশ্বরেকর্ড
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি টি–২০তে ৮.৫৭ গড় ও ৩.৫২ ইকনোমি রেটে ৭ উইকেট নেন মুস্তাফিজ। শুধু পরিসংখ্যান অবশ্য এই পেসারের আসল পারফরম্যান্সটা তুলে ধরছে না। কারণ সর্বশেষ সিরিজে অস্ট্রেলিয়া দলকে মানসিকভাবেই ভেঙে দিয়েছিল তার বোলিং।
সে সময় ঘরে বসেই মুস্তাফিজের বোলিং দেখেছিল কিউইরা। তাই বাংলাদেশে আসার আগে এই পেসারকে সামলানোর ছকটা ভাল করেই এঁকেছিল তারা। কিন্তু সব পরিকল্পনা প্রথম ম্যাচেই ভেস্তে দিয়েছেন কাটার মাস্টার। প্রথম টি-২০তে ২.৫ ওভার বোলিং করে মাত্র ১৩ রান খরচায় তিনি নেন ৩ উইকেট।
এর মাধ্যমেই বিশ্বরেকর্ডে নাম লেখান মোস্তাফিজ। আন্তর্জাতিক টি-২০তে টানা ৬ ম্যাচে বলের চাইতে রান কম দিয়েছেন তিনি। অর্থাৎ ইকোনমি রেট ৬ এর নিচে। একটানা এত ম্যাচে এরকম কৃপণ বোলিং এর আগে করতে পারেননি কেউই।
সর্বোচ্চ টানা ৫ ম্যাচে বলের চাইতে কম রান দেওয়ার রেকর্ড ছিল এতদিন মাত্র দুই বোলারের দখলে। ২০১৬ সালে ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ শেষবার এই নজির গড়েছিলেন। তারও আগে ২০১০ সালে অজি পেসার শন টেইটও টানা ৫ ম্যাচে বলের চাইতে কম রান দিয়েছিলেন।
এই রেকর্ডের পাশাপাশি গতকাল দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে সবরকম টি-২০তে ২০০ উইকেট নেয়ার রেকর্ড গড়েন মুস্তাফিজ। ম্যাচের হিসেবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে দ্রুততম ও বিশ্বের মধ্যে চতুর্থ দ্রুততম হিসেবে ১৪৯ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)