ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
আগামীকাল বাংলাদেশে আসছে আফগানিস্তান
চলতি মাসেই সিলেটে দুই দেশের অনূর্ধ্ব-১৯ দলের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও একটি চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। যার জন্য গেল আগস্ট মাসের ৩১ তারিখ বাংলাদেশে আসার কথা ছিল আফগান যুবাদের। কিন্তু তালেবান ক্ষমতা নেওয়ার পর দেশটির বর্তমান পরিস্থিতির কারণে সিরিজ পড়ে যায় নানা অনিশ্চয়তার মাঝে।
ক্ষমতার পালাবদলে দেশটির অবস্থা এখন নাজুক। বেসরকারী ফ্লাইট চলাচল বন্ধ। এছাড়া আফগানিস্তানের ক্রিকেট বোর্ডেও (এসিবি) এসেছে রদবদল। পাকিস্তান সিরিজকে সামনে রেখে জাতীয় দল অনুশীলন শুরু করলেও, সেই সিরিজও স্থগিত হয়ে পড়েছে ইতিমধ্যে।
তবুও আফগান যুবা দলের বাংলাদেশে আসার সম্ভাবনা ছিল। সেক্ষেত্রে বাঁধা ছিল যাতায়াত ইস্যু। বিমান চলাচল বন্ধ পাকিস্তান ও দুবাই হয়ে বাংলাদেশে আসতে হতো তাদেরকে। পাকিস্তানে স্থলপথে যেতে হবে। যার জন্য সেই দেশে ভ্রমণ করতে আলাদা ভিসার প্রয়োজন রয়েছে। সেজন্যই মূলত সিরিজটি স্থগিত করা হয়েছিল সাময়িকভাবে। তবে যাতায়াত সমস্যা এখন কেটে গেছে। কিন্তু কিভাবে বাংলাদেশে আসছে আফগানরা সেটি নিয়েও রয়েছে ধোঁয়াশা। ধারণা করা হচ্ছে পাকিস্তান, দুবাই হয়েই বাংলাদেশ পা রাখবে দলটি।
আগামিকাল ৩ সেপ্টেম্বরই সিলেটে এসে পৌঁছাবে সিরিজ খেলতে। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বহর। এরপরই সিলেটের একটি হোটেলে ৩ দিনের কোয়ারেন্টাইন করার কথা রয়েছে তাদের। কোয়ারেন্টাইন শেষ করে করোনা পরীক্ষা দিয়ে নেগেটিভ হয়ে অনুশীলনে নামবে আফগান যুবারা।
এরপর নতুন সূচিতে খেলতে নামবে দ্বীপাক্ষিক সিরিজ। প্রথম ওয়ানডে আয়োজনের মধ্য দিয়ে সিরিজ শুরু হবে আগামি ৯ সেপ্টেম্বর। আগামি ২১-২৪ সেপ্টেম্বর চার দিনের ম্যাচ দিয়ে শেষ হবে সিরিজ। এরপর ২৫ সেপ্টেম্বর সিলেট ত্যাগ করবে আফগান অনূর্ধ্ব-১৯ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে সকাল সাড়ে ৯টায়।
সিরিজের সূচি:প্রথম ওয়ানডে- ৯ সেপ্টেম্বরদ্বিতীয় ওয়ানডে- ১১ সেপ্টেম্বরতৃতীয় ওয়ানডে- ১৩ সেপ্টেম্বরচতুর্থ ওয়ানডে- ১৬ সেপ্টেম্বরপঞ্চম ওয়ানডে- ১৮ সেপ্টেম্বরচার দিনের ম্যাচ- ২১ থেকে ২৪ সেপ্টেম্বর
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)