ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তামিমের পর এবার টেস্ট খেলতে চায় না আরও এক ক্রিকেটার
যেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের চুক্তিতে থাকলেও টেস্টে নেই মুস্তাফিজুর রহমান।
কোয়ারেন্টাইনে থেকে টেস্ট খেলতে আগ্রহ প্রকাশ না করায় বাঁহাতি এই পেসারকে সাদা পোশাকের চুক্তিতে রাখেনি বিসিবি। বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
এ প্রসঙ্গে আকরাম বলেন, ‘ফিজ (মুস্তাফিজ) আসলে টেস্ট খেলতে চাচ্ছে না কোভিডের কারণে। ও বলেছে জৈব সুরক্ষা বলয় যতদিন থাকে তত ওর টেস্ট খেলার আগ্রহ অনেক কম। এটা অনেক ইতিবাচক একটা সিদ্ধান্ত। ওর মানসিক অবস্থা আমরা বুঝি। আমরা বিবেচনা করেই সিদ্ধান্তটা দিয়েছি।’
২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে অভিষেক হলেও টি-টোয়েন্টি এবং ওয়ানডের মতো সাদা পোশাকে নিজের ক্যারিয়ার সমৃদ্ধ করতে পারেননি মুস্তাফিজ। ২০১৮ সালের পর থেকে বাংলাদেশের হয়ে মাত্র দুটি টেস্ট খেলেছেন বাঁহাতি এই পেসার।
চলতি বছর বাংলাদেশ পাঁচটি টেস্ট খেললেও মুস্তাফিজ খেলেছেন মাত্র এক ম্যাচ। ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার পর থেকেই টেস্ট দলের বাইরে মুস্তাফিজ।
৬ বছরের টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১৪টি ম্যাচ খেলছেন তিনি। যেখানে ২৩ ইনিংসে বোলিং করে ৩০ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ৩৭ রানে ৪ উইকেট তাঁর ক্যারিয়ারে সেরা বোলিং ফিগার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)