ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপে না খেলা তামিমকে পেতে চায় নেপাল
টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললেও ইনজুরি থেকে সেরে উঠায় নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলতে দেখা যেতে পারে তামিমকে। তাঁকে পেতে আগ্রহ প্রকাশ করেছে ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্স। বিষয়টি ক্রিকফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন তামিম নিজেই।
এ প্রসঙ্গে তামিম বলেন, ‘ হ্যাঁ, তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমি এখনও কোন কিছু চূড়ান্ত করিনি। আগামী দুই-একদিনের মাঝে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।’ ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে খেলেই দেশে ফিরেছিলেন তামিম।
সেখানে গেলেও টেস্ট ও টি-টোয়েন্টিতে খেলা হয়নি বাঁহাতি এই ওপেনারের। দেশে ফেরার পর থেকেই ইনজুরি থেকে সেরে ওঠার জন্য কাজ করছেন তামিম। ধারণা করা হচ্ছে চলতি মাসেই ইনজুরি থেকে পুরোদমে সেরে উঠবেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এর আগে আইপিএলের দল পেয়েছিলেন তিনি।
পুনে ওয়ারিয়র্স তাকে দলে নিলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি দেশসেরা এই ওপেনারের। এ ছাড়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগেও (এসএলপিএল) খেলেছেন তামিম। আগামী ২৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে ইপিএলের এবারের আসর। ৯ অক্টোবর ফাইনাল দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)