ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
নিউজিল্যান্ড দলে যোগ দিলেন দেশটির সেরা ওপেনার
পরপর দুইদিন করোনা পরীক্ষায় নেগেটিভ আসার পর বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দিয়েছেন ২২ বছর বয়সী অ্যালেন। এক বিবৃতির মাধ্যমে খবরটি জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এ সিরিজে নিউজিল্যান্ড দলের দায়িত্বে থাকা হেড কোচ গ্লেন পোকন্যাল বলেছেন, ‘দুটি করোনা পরীক্ষায় সে নেগেটিভ হয়েছে।
এটা আমাদের জন্য ভালো খবর। সে আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। ওকে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। আশা করছি সে দ্রুতই একাদশে ফিরতে পারবে। আরও কিছু পরীক্ষা হয়তো তাকে দিতে হবে, তারপর দেখা যাবে।’ গত ২০ আগস্ট মূল দলের চারদিন আগেই কলিন ডি গ্র্যান্ডহোমের সঙ্গে ঢাকায় চলে এসেছিলেন অ্যালেন।
পরে ২৪ আগস্ট খবর আসে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। যে কারণে তার জায়গায় নিউজিল্যান্ড থেকে উড়িয়ে আনা হয়েছে পেসার ম্যাট হেনরিকে। বাধ্যতামূলক তিনদিন কোয়ারেন্টাইনের পর শুক্রবার দলের সঙ্গে যোগ দিতে পারবেন হেনরি। তার আগে করোনা পরীক্ষায় নেগেটিভ হতে হবে তাকে।
অ্যালেনের বদলি হিসেবে হেনরিকে ডেকে আনা হলেও, এখন দুজনই থাকবেন স্কোয়াডে। ফিন অ্যালেন সুস্থ হয়ে ফেরায় শক্তি বাড়বে নিউজিল্যান্ডের। এখনও পর্যন্ত তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন অ্যালেন, তিনটিই বাংলাদেশের বিপক্ষে। যার মধ্যে সবশেষ ম্যাচে মাত্র ২৯ বলে ৭১ রানের টর্নেডো বইয়ে দিয়েছিলেন তিনি। বাংলাদেশের মাঠেও তার ব্যাটের দিকে তাকিয়ে থাকবে কিউইরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)