ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশের বিশ্বসেরা ওপেনারের নাম জানালেন বিসিবি
বুধবার (১ সেপ্টেম্বর) ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় তামিম ইকবাল জানিয়েছেন আসন্ন টি-২০ বিশ্বকাপে খেলবেন না তিনি। লম্বা সময় ধরে টি-২০ ক্রিকেটের বাইরে থাকা তামিম নতুনদের সুযোগ করে দিতে চান এমনটাও জানিয়েছেন ওই ভিডিও বার্তায়।
তামিম ইকবালের এমন সিদ্ধান্তের পর তার বিশ্বকাপ না খেলা নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তামিমের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানানোর পাশপাশি বিশ্বকাপে না খেলা তার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও জানিয়েছেন পাপন।
বিসিবি বস বলেন, ‘‘আমার দেখা সবচেয়ে সেরা ওপেনার তামিম ইকবাল। সেরা ব্যাটসম্যান মুশফিক, সেরা অধিনায়ক মাশরাফি। বাংলাদেশের সেরা খেলোয়াড় সাকিব আল হাসান। তামিম যদি দলে আসে, সে সব সময় প্রথম পছন্দ, বাদ দেওয়ার প্রশ্ন আসে না।’’
‘’এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। ও আমাদের প্রথম পছন্দ। এই বিশ্বকাপ দলেও ছিল। কিন্তু নিজের ঘোষণার পর এই স্কোয়াডে সে থাকবে না। আজ আমাদের যে দল দিয়েছিল, সেখানেও সে ছিল। কিন্তু সে যেহেতু প্রত্যাহার করে নিয়েছে এখন থাকবে না। সামনে আরো বিশ্বকাপ আছে, সে আবার খেলবে আশা করি। সিদ্ধান্তটা সহজ নয়, এটা সাহসী সিদ্ধান্ত অথচ সবাই বিশ্বকাপ খেলতে চায়।’’
তামিম ইকবাল গত জিম্বাবুয়ে সিরিজে টি-২০ সিরিজ না খেললেও ওয়ানডে সিরিজে খেলেছিলেন। ইনজুরি নিয়ে তামিমের ওয়ানডে খেলা প্রসঙ্গে জানাতে গিয়ে বিসিবি বস বলেন, ‘’একটা সমস্যা, তামিম অনেক দিন টি–টোয়েন্টি খেলছে না। নিউজিল্যান্ড, জিম্বাবুয়েতে টি–টোয়েন্টি খেলেনি। ওর ইনজুরি থাকায় খেলেনি। অনেকে প্রশ্ন করে, ও তাহলে ওয়ানডে খেলল কেন? তামিম ওয়ানডের অধিনায়ক, ঝুঁকি নিয়ে খেলেছে। সে এমনই দায়িত্ব থাকলে সিরিয়াসলি খেলে।’’
‘’এখনকার দলটা ভালো খেলছে। হতে পারে আমাদের হোম কন্ডিশনে। যখন দল ভালো খেলে, খুব একটা দল পরিবর্তন করতে চাই না। সব চিন্তা করে, ও যেটা বলেছে, সে ভালো কথাই বলেছে। ও জানে স্কোয়াডে থাকলে সে খেলবেই। সে মনে করেছে এটা হলে অনেকের জন্য অবিচার হতে পারে। ও যেহেতু লম্বা সময় খেলছে না, এই চোট থেকে ফিরে বিশ্বকাপ খেলাটা কঠিন।”- যোগ করেন পাপন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ