ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
টি২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের সম্ভাব্য স্কোয়াড
টি-২০ ফরম্যাটে সাম্প্রতিক ফর্ম কথা বলেনি রুবেল হোসেন ও মোসাদ্দেক হোসেন সৈকতের পক্ষে। ফলে তাদেরকে নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে রাখা হলেও বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াডে নাও রাখা হতে পারে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত ১৯ সদস্যের স্কোয়াডের বাইরে থেকে অন্য কোনো ক্রিকেটারর দলে যুক্ত হচ্ছেন না, বিসিবির নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু একথা জানিয়েছেন বেশ আগেই। ফলে ১৯ সদস্যের দল থেকে রুবেল এবং মোসাদ্দেক বাদ পড়লে বাকি থাকে ১৭ জন।
এই ১৭ জন থেকে লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে নাও দেখা যেতে পারে বিশ্বকাপ স্কোয়াডে। কেননা সাম্প্রতিক সময়ে জাতীয় দলের জার্সিতে টি-২০ ক্রিকেটে অনিয়মিত হয়ে পড়েছেন তিনি। গত জিম্বাবুয়ে সিরিজের মাঝপথে দেশে ফেরত আসার পর ছিলেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের স্কোয়াডেও।
অন্যদিকে তামিম ইকবালের বিশ্বকাপ খেলা নিয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত তিনি বিশ্বকাপ খেলার ব্যাপারে অপারগতা প্রকাশ করায় তিনি থাকছেন না বিশ্বকাপ দলে। তার অনুপস্থিতিতে দলের ব্যাটিং অর্ডারের দায়িত্বে থাকছেন লিটন দাস, নাইম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নুরুল হহাসান সোহান কিংবা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদরা।
এছাড়া বোলিং বিভাগে নাসুম আহমেদ, শেখ মাহাদি, মুস্তাফিজুর রহমান কিংবা শরিফুল ইসলামদের সাথে থাকছেন মোহাম্মদ সাইফুদ্দিন।
এক নজরে দেখে নেয়া যাক আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের সম্ভাব্য ১৫ সদস্যের স্কোয়াড
লিটন দাস, নাইম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শামিম পাটোয়ারি, মোহাম্মদ সাইফুদিন, শরিফুল ইসলাম, শেখ মাহাদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)