ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

জয়সুরিয়া পিটারসেন বাবরকে ছাড়িয়ে গেলেন সাকিব

২০২১ সেপ্টেম্বর ০২ ১৩:৫৯:৩৬

জয়সুরিয়া পিটারসেন বাবরকে ছাড়িয়ে গেলেন সাকিব

বুধবার মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের ম্যাচে দুই উইকেটের পাশাপাশি দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন সাকিব। এ দিন ম্যাচ সেরা হওয়ার মধ্য দিয়ে সাকিব ছাড়িয়ে যান শ্রীলংকার দুই কিংবদন্তি ক্রিকেটার সনাথ জয়সুরিয়া ও মাহেলা জয়াবর্ধনকে।

ছাড়িয়ে যান পাকিস্তানের এ সময়ের সেরা ব্যাটসম্যান বাবর আজম ও ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কেভিন পিটারসেনকে। টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৮৫ ম্যাচে এ নিয়ে ৭ বার ম্যাচ সেরা হলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটে এতদিন ছয়টি ম্যাচ সেরার পুরস্কার নিয়ে জস বাটলার, তিলকরত্নে দিলশান, মারলন স্যামুয়েলস, বাবর আজম, মাহেলা জয়াবর্ধনে, শাদাব খান, কেভিন পিটারসেন, সনাথ জয়সুরিয়া ও ডেভিড মালানের পাশে ছিলেন সাকিব।

বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ সেরা হওয়ায় মধ্য দিয়ে বাবর, পিটারসেন, জয়সুরিয়ার মতো তারকাকে ছাড়িয়ে যান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব। ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটে সর্বোচ্চ ১৩ বার ম্যাচ সেরা হন আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ১২ বার ম্যাচ সেরা হন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত