ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
নতুন বিপদে ব্রাজিল : হারালো আরও ২ ফুটবলারকে
বুধবার জাতীয় দল থেকে বাধ্য হয়ে রাশিয়া ফিরে যেতে হয়েছে ম্যালকম ও ক্লাউদিনহোকে। ফলে তাদের ছাড়াই চিলি, আর্জেন্টিনা ও পেরুর বিপক্ষে ম্যাচ তিনটি খেলতে হবে ব্রাজিলকে। এর আগে অ্যালিসন বেকার, এডারসন মোরায়েস, থিয়াগো সিলভা, ফাবিনহো, ফ্রেড, রাফিনহা, ফিরমিনো, হেসুস ও রিচার্লিসনকে হারিয়েছে ব্রাজিল।
ইংলিশ প্রিমিয়ার লিগের নয় খেলোয়াড়কে মূলত কোয়ারেন্টাইনজনিত কারণে দলে পায়নি ব্রাজিল। রাশিয়ান ক্লাব জেনিথের এমন সমস্যা ছিল না। কিন্তু বিশ্বকাপ বাছাই শেষেই ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে খেলতে হবে জেনিথকে। সেই ম্যাচে ম্যালকম-ক্লাউদিনহোকে পাওয়ার জন্যই মূলত তাদেরকে জাতীয় দলের জন্য ছাড়তে পারেনি ক্লাবটি।
অবশ্য চলতি বিশ্বকাপ বাছাইয়ে রীতিমতো উড়ছে তিতের দল। লাতিন অঞ্চলের বাছাইয়ে এখনও পর্যন্ত ছয় ম্যাচ খেলে সবকয়টি জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলে সবার ওপরে রয়েছে তারা। এ ছয় ম্যাচে প্রতিপক্ষের জালে ১৬ গোল দিয়ে মাত্র ২টি হজম করেছে তারা।
এছাড়া চিলির বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানেও অনেক এগিয়ে ব্রাজিল। দুই দল এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছে ৭৩ ম্যাচে। যেখানে ব্রাজিলের জয় ৫২ ম্যাচে আর ড্র হয়েছে ১৩টি। চিলি জিতেছে বাকি মাত্র ৮টি ম্যাচ। সবশেষ ২০১৫ সালে ব্রাজিলের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছিল চিলি।
চিলির বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ: ওয়েভারটন, দানিলো, অ্যালেক্স সান্দ্রো, মার্কুইনহোস, এডের মিলিটাও, ক্যাসেমিরো, ফ্রেড, লুকাস পাকুয়েতা, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র ও গ্যাব্রিয়েল বারবোসা।
উল্লেখ্য, আগামী রোববার বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)