ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শুরু হচ্ছে আসল লড়াই ভেনেজুয়েলা-আর্জেন্টিনা ও চিলির বিপক্ষে মাঠে নমাছে ব্রাজিল, দেখেনিন সময়
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশ সময় ভোর ৬টায় ভেনেজুয়েলার মাঠে খেলতে নামবে কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এর এক ঘণ্টা পর সকাল ৭টায় ব্রাজিলকে স্বাগত জানাবে চিলি। ভেনেজুয়েলার চেয়ে তুলনামূলক কঠিন প্রতিপক্ষই হতে চলেছে চিলি।
তবে চলতি বিশ্বকাপ বাছাইয়ে রীতিমতো উড়ছে তিতের দল। লাতিন অঞ্চলের বাছাইয়ে এখনও পর্যন্ত ছয় ম্যাচ খেলে সবকয়টি জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলে সবার ওপরে রয়েছে তারা। এ ছয় ম্যাচে প্রতিপক্ষের জালে ১৬ গোল দিয়ে মাত্র ২টি হজম করেছে তারা।
এছাড়া চিলির বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানেও অনেক এগিয়ে ব্রাজিল। দুই দল এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছে ৭৩ ম্যাচে। যেখানে ব্রাজিলের জয় ৫২ ম্যাচে আর ড্র হয়েছে ১৩টি। চিলি জিতেছে বাকি মাত্র ৮টি ম্যাচ। সবশেষ ২০১৫ সালে ব্রাজিলের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছিল চিলি।
অন্যদিকে ব্রাজিলের মতো বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত রয়েছে আর্জেন্টিনাও। কিন্তু তারা সবগুলো ম্যাচ জেতেনি। এখনও পর্যন্ত খেলা ছয় ম্যাচে তিনটি জয়ের পাশাপাশি ড্র করেছে বাকি তিন ম্যাচ। সবমিলিয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে ব্রাজিলের ঠিক নিচেই আর্জেন্টিনার অবস্থান।
ক্লাব ফুটবলে প্যারিস সেইন্ট জার্মেইর হয়ে সবশেষ ম্যাচটি শুরু থেকে খেলেননি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তবে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ইঙ্গিত দিয়ে রেখেছেন বিশ্বকাপ বাছাইয়ের এবারের তিন ম্যাচের শুরু থেকেই খেলবেন মেসি। তবে এক্ষেত্রে ফিটনেসের বিষয়টিও মাথায় রাখতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)