ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ফুটবল বিশ্বের সবাইকে পেছনে ফেলে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন শুধুই
বুধবার রাতে বিশ্বকাপ বাছাইয়ে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ দিকে সমতাসূচক গোলটি করে এককভাবে চূড়ায় উঠে বসেন পর্তুগাল অধিনায়ক। এরপর অতিরিক্ত সময়ে করেন আরো একটি গোল।
জুন-জুলাইয়ে হওয়া ইউরোয় সর্বোচ্চ পাঁচ গোল করার পথে বেশ কয়েকটি কীর্তি গড়েন রোনালদো। এর মাঝে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ফ্রান্সের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে জোড়া গোল করে ইরানের কিংবদন্তি ফুটবলার দাইয়ের ১০৯ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন তিনি।
প্রতিযোগিতাটির শেষ ষোলোয় দল ছিটকে পড়ায় রেকর্ডটি একার করে নেয়ার জন্য রোনালদোকে অপেক্ষায় থাকতে হয়। তবে সেই প্রতীক্ষা দীর্ঘ হলো না মোটেও।
আইরিশদের বিপক্ষে ম্যাচে দলের অতি প্রয়োজনের মুহূর্তে ৮৯তম মিনিটে হেড থেকে গোল করে দাইকে ছাপিয়ে যান রোনালদো। এরপর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আরেকটি হেডে দলের জয় নিশ্চিত করেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে পর্তুগিজ অধিনায়কের গোল এখন ১১১টি।
১৯৯৩-২০০৬ সালের ক্যারিয়ারে ১৪৯ ম্যাচে ১০৯ গোলের রেকর্ডটি গড়েছিলেন দাই। ১৮০তম ম্যাচ খেলতে নেমে তাকে ছাড়িয়ে গেলেন সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডে ফের যোগ দেওয়া রোনালদো।
পুরুষ ফুটবলের আন্তর্জাতিক অঙ্গনে ৯০ এর বেশি গোল আছে কেবল দাই ও রোনালদোর। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (১৪), ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে সর্বোচ্চ (২১) গোলের রেকর্ডও তার দখলে।
পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রোনালদো ক্লাব ফুটবলের সেরা এই প্রতিযোগিতায়ও রেকর্ড গোলদাতা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)