ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
২য় টি-২০তে নিউজিল্যান্ডকে হারাতে শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
গত দুই টি-২০ সিরিজে দলের সাথে ছিলেন না লিটন দাস। ফলে ওপেনার হিসেবে ছিলেন সৌম্য সরকার। তবে লিটন একাদশে ফেরায় সৌম্যকে সিরিজের প্রথম ম্যাচে সময় কাটাতে হয়েছে সাইড বেঞ্চে বসেই।
নাইম শেখের সাথে জুটি অবশ্য জমাতে পারেননি লিটন। দুই ওপেনারই সাজঘরে ফেরত গেছেন ১ রান করে। ওপেনিং জুটি ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে একাদশে সৌম্যর জায়গা নাও হতে পারে। ফলে এই পজিশনে থাকছেন লিটন ও নাইম দুজনেই।
এদিকে প্রথম ম্যাচের একাদশে জায়গা মিলেনি তরুণ ব্যাটসম্যান শামিম পাটোয়ারির। ফিনিশার হিসেবে একাদশে রাখা হয়েছিলো আফিফ হোসেন ধ্রুবকে। ৬০ রানের ম্যাচে আফিফ ব্যাট হাতে নামার সুযোগ না পেলেও তার উপর থেকে এখনই আস্থা হারাচ্ছে না টিম ম্যানেজমেন্ট।
বোলিং বিভাগে মুস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ সাইফুদ্দিন ছিলেন পেস আক্রমণে। ফলে একাদশের বাইরে রাখা হয়েছিলো শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং আরেক পেসার রুবেল হোসেনকে। মুস্তাফিজ ও সাইফুদ্দিন দুজনেই প্রথম ম্যাচে সমান তালে পারফর্ম করার পর তাদের কাউকে বিশ্রাম দেয়ার সম্ভাবনা নেই দ্বিতীয় ম্যাচে এসে।
অন্যদিকে স্পিন বোলিং বিভাগে আমিনুল ইসলাম বিপ্লবকে স্কোয়াডে রাখা হলেও তাকে নেয়া হয়নি একাদশে। সাকিব আল হাসান, শেখ মাহাদি হাসান ও নাসুম আহমেদের সাথে বল হাতে দেখা গিয়েছিলো মাহমুদউল্লাহ রিয়াদকে। ফলে স্পিন বিভাগে নতুন করে বিপ্লব কিংবা তাইজুল ইসলামের থাকার সম্ভাবনা নেই বলা যায়। এক নজরে দেখে নেয়া যাক দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ
লিটন দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শেখ মাহাদি হাসান।
সিরিজের দ্বিতীয় ম্যাচে শুক্রবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)