ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সাকিবের রেকর্ড ভেঙে 'ডাবল সেঞ্চুরির' রেকর্ড গড়লেন মুস্তাফিজ
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ৯ রানেই ৪টি উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড। তারপরে মুস্তাফিজুর রহমানকে আক্রমণে আনেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ওভারে সুবিধা করতে পারেননি মুস্তাফিজ। তবে পরের দুই ওভারে তিনটি উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার।এজাজ প্যাটেলকে বোল্ড করে খাতা খোলেন মুস্তাফিজ। নিউজিল্যান্ডের ইনিংসের পরের দুইটি
উইকেটও ঝুলিতে নেন মুস্তাফিজ। তার বলে মেহেদী হাসানের তালুবন্দী হন ডাগ ব্রেসওয়েল এবং মোহাম্মদ সাইফউদ্দিনের তালুবন্দী হন জ্যাকব ডাফি।তিনটি উইকেট শিকার করার মাধ্যমে স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২০০ উইকেটের মালিক হয়েছেন মুস্তাফিজ। বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ২০০ উইকেটের ক্লাবে নাম লেখালেন তিনি। এই ক্লাবে নাম লেখানোর সময় তিনি ছাপিয়ে গেছেন অলরাউন্ডার সাকিবকে।বয়স ও ম্যাচের হিসেবে দুই দিক থেকেই সাকিবের চেয়ে এগিয়ে মুস্তাফিজ। টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০টি উইকেট শিকার করতে সাকিবকে খেলতে হয়েছিল ১৫৯টি ম্যাচ। তখন তার বয়স ছিল ২৮ বছর ২৫৩ দিন। অপরদিকে,
মুস্তাফিজ দুইশ উইকেট শিকার করলেন ১৫০তম ম্যাচে এবং মুস্তাফিজের বয়স ২৫ বছর ৩৬০ দিন।১০০ উইকেট শিকারের সময়েও সাকিবের চেয়ে এগিয়ে ছিলেন মুস্তাফিজ। ৭৯ ম্যাচ ও ২৩ বছর ১২৫ দিন বয়সে ১০০ উইকেট পেয়েছিলেন এই বাঁহাতি পেসার। ৮১ ম্যাচ ও ২৫ বছর ৩০৩ দিনে বয়সে সাকিব টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মালিক হয়েছিলেন।বাংলাদেশিদের বোলারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেটের ক্লাবে আছেন আর মাত্র একজন, মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের সাবেক অধিনায়ক ১০০টি উইকেট শিকার করেন ৩৩ বছর ৯২ দিনে। তিনি ম্যাচ খেলেন কেবল ১২০টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)