ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
তামিমের সিদ্ধান্তে মুখ খুললেন পাপন
বুধবার দুপুরে ফেসবুকে এক ভিডিও পোস্ট করে নিজেকে বিশ্বকাপ দল থেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন তামিম। টানা ১৭ মাস ধরে টি-টোয়েন্টি না খেলার পরও বিশ্বকাপ দলে থাকলে সেটা অন্যদের প্রতি অন্যায় হতো বলে মনে করেন এই তারকা।তামিমের এই ঘোষণার দিনই চলছিল বিসিবির নির্বাচিত পর্ষদের শেষ সভা। সেই সভা থেকে বেরিয়ে স্বাভাবিকভাবেই তামিম প্রসঙ্গে কথা বলেছেন বোর্ড প্রধান।
তামিমের এই না থাকার সিদ্ধান্ত নিজের সায় থাকার ইঙ্গিত দিয়ে যুক্তি তুলে ধরেন নাজমুল, ‘আমি সবসময় বলে আসছি যে আমার সময়কার বেস্ট ওপেনার হল তামিম ইকবাল। সে বেশ কয়েকদিন টি-টোয়েন্টি খেলেনি। এটা আমি খারাপ সেন্সে বলছি না।
আপনারা আগেও দেখেছেন তামিম সব কিছুই সিরিয়াসলি নেয়। এটাও সে সিরিয়াসলি নিয়েছে। ও নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি খেলেনি, জিম্বাবুয়েতেও ওয়ানডে খেলে এসেছে, অস্ট্রেলিয়া সিরিজেও খেলেনি, এখন নিউজিল্যান্ডের সঙ্গেও নাই। কোন ম্যাচ না খেলে বিশ্বকাপ খেলতে যাওয়া এইটা নিয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে।’
‘দ্বিতীয়ত এখন যে দলটা-এটা কিন্তু ভাল খেলছে। একটা দল যখন ভাল খেলছে তার মধ্যে খুব একটা বদল করতে অনেকেই চায় না, এটাও একটা কারণ হতে পারে। সবমিলিয়ে ও যে কথাগুলো বলেছে- খুব ভাল কথা বলেছে। ও জানে যে ওকে রাখলে ও খেলবে।
ও মনে করেছে এটা হলে অনেকের প্রতি অন্যায় হতে পারে। এটা একটা কারণ। আর সরাসরি ইনজুরি থেকে ফিরে বিশ্বকাপ খেলা, এটা খুব কঠিন। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সঙ্গে কথা বলেছে। যে সিদ্ধান্ত নিয়েছে এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।’
তবে বিশ্বকাপের পর তামিমের টি-টোয়েন্টিতে ফেরার সুযোগ থাকছে বলে জানান বোর্ড প্রধান, ‘আমাকে যদি জিজ্ঞাস করেন, আমি বলব আজকে যে দলের তালিকাটা আমাকে দিয়েছে সেখানেও তামিম ছিল। এখন অবশ্যই থাকছে না। কিন্তু বিশ্বকাপের পরে আমাদের আরো অনেক খেলা আছে। সামনের বছর আরেকটা বিশ্বকাপ আছে। আমার আশা তামিম আবার টি-টোয়েন্টি দলে ঢুকবে এবং সে (পরের) বিশ্বকাপে খেলবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ