ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মাহমুদউল্লাহর যে আচরণে কষ্ট পেয়েছেন পাপন
বুধবার (১ সেপ্টেম্বর) বোর্ড সভা শেষে আলাপকালে বিসিবি সভাপতি জানান, দীর্ঘ ১৬ মাস পর রিয়াদকে টেস্ট দলে ফেরানোর আগে রিয়াদ সম্মতি দিয়েছিলেন, তিনি নিয়মিত টেস্ট খেলবেন। তিন ফরম্যাটের মধ্যে রিয়াদ টেস্টেই সবচেয়ে বেশি উপযুক্ত বলে অভিহিত করেছেন বিসিবি সভাপতি।
তিনি বলেন, ‘রিয়াদ কিন্তু টেস্ট দলে ছিল না। ওকে আমার বাসায় নিয়ে বসেছিলাম। জিজ্ঞেস করেছি বারবার, টেস্টে সে আগ্রহী কি না। জানা মতে সে সবচেয়ে উপযুক্ত টেস্টেই, তিন সংস্করণের মধ্যে। সে আমাকে প্রতিবার বলেছে খুব আগ্রহী টেস্ট খেলতে।’
বোর্ডের চুক্তির কারণে প্রশ্ন করা হলে রিয়াদ টেস্ট দলে খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা বলেছিলাম কে কোন সংস্করণ খেলবে জানাও। সে লিখে দিয়েছে টেস্ট খেলবে, যদি দলে নেওয়া হয়। এত কিছুর পর তাকে যখন পাঠানো হলো, সে কিন্তু লেট ইনক্লুশন ছিল। সে যখন ঘোষণাটা দিল এটা একেবারে অপ্রত্যাশিত ছিল।’
বিশ্বকাপ দল থেকে তামিম ইকবালের সরে দাঁড়ানোর সঙ্গে রিয়াদের টেস্ট থেকে অবসরের ঘটনা মেলাতে চান না পাপন। রিয়াদের অবসর কেন্দ্রিক আচরণে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘তামিমের সঙ্গে এটা মেলাতে পারছি না। তামিমেরটা আমাদের জানা ছিল। রিয়াদেরটা অপ্রত্যাশিত ছিল। এভাবে উচিত নয়। এভাবে আকস্মিক কোনো খেলোয়াড় অবসরের ঘোষণা দিতে পারে না।’
তামিমের বিশ্বকাপ দল থেকে সরে দাঁড়ানোর ঘটনায় তামিমের ব্যক্তিগত ইচ্ছা ব্যতীত অন্য কোনো কারণ নেই বলেও আশা প্রকাশ করেন বিসিবি সভাপতি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)