ঢাকা, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
টি-২০ বিশ্বকাপ খেলবেন না তামিম, যা বললেন পাপন
তামিম যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে একই দিনে ফেসবুকে এক ভিডিও বার্তায় তামিম বলেন, আমি সর্বশেষ ১৫-১৬টা টি-২০ ম্যাচে খেলিনি, এই সময়টাতে আমার জায়গায় যারা খেলেছে আমি হঠাৎ করে এসে তাদের জায়গাটা নেয়া ফেয়ার মনে করিনা।
তামিম আরো বলেন, আমার সিদ্বান্ত জানাতে কিছুক্ষণ আগে বোর্ড সভাপতি পাপন ভাই ও আমাদের প্রধান নির্বাচক নান্নু ভাইকে ফোন করেছিলাম। আমি তাদের বলেছি, আমি মনে করি না আমার টি-২০ বিশ্বকাপ দলে থাকা উচিত এবং আমি বিশ্বকাপ দলে থাকছি না। আমিই এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমি এই সিদ্ধান্তে অনড় থাকবো।
টি-২০ তে অবসর সম্পর্কে তামিম বলেন, আমি অবসর নিচ্ছি না। এটা ঠিক যে আমি এই বিশ্বকাপে থাকছি না। তামিম জানান, সিদ্ধান্তটি শুধুমাত্র দলের উন্নতির জন্যই নেয়া, সমালোচকদের কথার জন্য নয়। তামিম বলেন, আমি মনে করি গেম-প্ল্যান সবচেয়ে বড় কারণ, কারণ আমি এই ফরম্যাটে দীর্ঘ সময় ধরে খেলছি না এবং দ্বিতীয় (হাঁটু) ইনজুরি।
তবে এটাকে আমি বড় কোন সমস্যা মনে করছিনা, কেননা বিশ্বকাপের আগে আমি ফিট হবো। এ বছর বাংলাদেশের চারটি টি-২০ সিরিজে খেলেননি তামিম। এ বছরের মার্চে বিদেশের মাটিতে নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে, ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেননি তামিম।
আজ শুরু হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও নেই তিনি। হাঁটুর ইনজুরিতে ভুগছেন তিনি। তার জায়গায় ওপেনার হিসেবে সৌম্য সরকার, নাইম শেখ ও লিটন দাসকে খেলায় বাংলাদেশ। নিয়মিত এই ফরম্যাটে খেলা তরুণ খেলোয়াড় শেখ মাহেদি হাসানও ব্যাটিং অর্ডারে উপরের দিকে নিজের সামর্থ্য দেখিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ