ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
টাইগারদের কাছে সবচেয়ে লজ্জাজনকভাবে অল-আউট হলো নিউজিল্যান্ড
নির্ধারিত ২০ ওভারের কোটাও পূরণ করতে পারেনি নিউজিল্যান্ড। ১৬.৪ ওভারে অল আউট হওয়ার আগে তাদের সংগ্রহ ৬০ রান। এটি নিউজিল্যান্ডের টি-২০ ইতিহাসে সর্বনিম্ন রান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ব্ল্যাকক্যাপস অধিনায়ক টম লাথাম। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রাচীন রবীন্দ্র ও টম ব্লান্ডেল।
এ ম্যাচে অভিষেক হয়েছে কিউই ব্যাটসম্যান রবীন্দ্রর। শুরুটা হয়তো ভালো করার স্বপ্ন ছিল তার। কিন্তু মুখোমুখি হওয়া প্রথম বলেই মাহেদী হাসানের কাছে কট এন্ড বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।
এরপর সাকিব আল হাসান বোলিংয়ে এসেই ফেরান ৫ রান করা উইল ইয়ংকে। পরের ওভারে জোড়া আঘাত হানেন নাসুম আহমেদ। ব্লান্ডেল ২ ও কলিন ডি গ্রান্ডহোম মাত্র ১ রানে আউট হয়ে যান।
শুরুর ৪ উইকেট হারানোর সময় স্কোরবোর্ডে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল মাত্র ৯ রান। এমতাবস্থায় বিপর্যয় এড়াতে লড়াই করেন টম লাথাম ও হেনরি নিকোলস। দুজনে গড়েন ৩৪ রানের জুটি।
দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করে আউট হন লাথাম। নিকোলস করেন ১৭ রান। আর কেউই ২ অঙ্কের ঘরে রান করতে পারেননি। নিয়মিত আসা যাওয়ার মাঝে রানেই অল আউট হয় কিউইরা।
বাংলাদেশের পক্ষে একাই ৩ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। এছাড়া সাকিব আল হাসান, নাসুম আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন একটি করে উইকেট নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)