ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সৌম্য ও মোসাদ্দেক বাদ পাল্টে গেলো সিদ্ধান্ত,আজকের ম্যাচে টাইগাদের একাদশ
সবশেষ সিরিজ থেকে এ ম্যাচে দলে ঢুকেছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত।
সমীকরণের হিসাবে বাংলাদেশের চেয়ে টি-২০ ফরম্যাটে বেশ এগিয়ে নিউজিল্যান্ড। ক্রিকেটের এ সংক্ষিপ্ত ফরম্যাটে টাইগারদের বিপক্ষে অতীতের ১০ ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে কিউইরা।
তবে সাম্প্রতিক ফর্ম বাংলাদেশ দলকে আশা জাগাতেই পারে। চলতি মাসেই অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ৪-১ ব্যবধানে হারায় মাহমুদউল্লাহ রিয়াদের দল। এছাড়া আইপিএলের কারণে বাংলাদেশ সফরে আসেনি নিউজিল্যান্ডের বেশ কিছু তারকা ক্রিকেটারও।
এসব বিবেচনায় সিরিজে নিঃসন্দেহে ফেভারিটের তকমা পাচ্ছে বাংলাদেশ। সবশেষ সিরিজে অস্ট্রেলিয়ার কঠিন বায়ো-বাবল নীতির কারণে প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও দেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে খেলাতে পারেনি টাইগাররা। অজিদের বিপক্ষে টি-২০ সিরিজে ছিলেন না জাতীয় দলের তারকা ওপেনার লিটন দাসও।
নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিক-লিটনের সংযুক্তিতে আরো শক্তিশালী হয়েছে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ। আছেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ অলরাউন্ডারও। বোলিংয়ে সাম্প্রতিক সময়ে বেশ ফর্মে আছেন দেশের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমান। স্পিনে আছেন মাহেদী হাসান।
বাংলাদেশের একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)