ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
চরম দু:সংবাদ : টি-২০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন তামিম
বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিওবার্তার মাধ্যমে এ ঘোষণা দেন তামিম।
২০১৮ সালের পর থেকে গত পৌনে তিন বছরে টি-২০ ফরম্যাটে সব মিলিয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন বাঁহাতি এই ওপেনার। এছাড়া ইনজুরি আরেকটি কারণ ছিল। মূলত এসব কারণে নিজেকে বিশ্বকাপ দল থেকে সরিয়ে নিয়েছেন তিনি।
ভিডিওবার্তায় তামিম বলেন, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য ছোট একটি অ্যানাউন্সমেন্ট ছিল। কিছুক্ষণ আগে আমি বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই ও চিফ সিলেকটর নান্নু ভাইকে ফোন করে কথা বলেছিলাম। আপনাদের সঙ্গে এখন সেই ব্যাপারটাই শেয়ার করতে চাই।
তিনি আরো বলেন, আমি উনাদেরকে বলেছি যে আমার মনে হয় না আমার বিশ্বকাপের দলে থাকা উচিত। এটার দুই-তিনটি কারণ আছে। আমার কাছে মনে হয় গেম টাইম অন্যতম বড় কারণ। এই ফরম্যাটে বেশ কয়েকদিন ধরেই খেলছি না। দ্বিতীয় কারণ ইনজুরি। যদিও আমার মনে হয় বিশ্বকাপের আগেই ফিট হয়ে যেতাম।
দেশসেরা ওপেনার এরপর বলেন, কিন্তু মূল যে কারণে আমি এই সিদ্ধান্ত নিয়েছি সেটি হচ্ছে আমি শেষ ১৫-১৬টি টি-২০ ম্যাচ খেলিনি। আর আমার জায়গায় যারা খেলেছে, আমি হঠাৎ করে এসে তাদের জায়গা নিয়ে নিলে এটা ঠিক হবে না। হয়তো আমি বিশ্বকাপের দলে থাকতাম। আমি জানি না তবে মনে হয় আমি থাকতাম। কিন্তু এটা ঠিক হতো না।
এরপর তামিম বলেন, এ কারণে আমি বোর্ড প্রেসিডেন্ট ও নির্বাচকদের বলে দিয়েছি যে আমাজে আপনারা বিশ্বকাপে দেখবেন না। আমি এতটুকুই বলতে পারি যে এই সিরিজ ও বিশ্বকাপের জন্য দলের প্রতি শুভকামনা।
তবে এখনই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেননি তামিম। এ বিষয়ে তিনি বলেন, আমি এখানে আরেকটি বিষয় জানাতে চাই আর সেটা হচ্ছে আমি অবসর নিছি না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)