ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
চারদিক থেকে আসছে অর্থ, আফসোসে পুড়ছে বার্সা
লা লিগার নিয়মের মারপ্যাঁচে পড়ে প্যারিস সেন্ট জার্মেই, পিএসজিতে নাম লিখিয়েছেন মেসি। যে অর্থের জন্য সেরা তারকাকে হাতছাড়া করতে হয়েছে এখন সে অর্থ এখন চারদিক থেকে ধরা দিচ্ছে বার্সার কাছে। একটু দেরিতে নিজেদের অবস্থার পরিবর্তন হওয়ায় স্বাভাবিকভাবেই আফসোসে পুড়ছে রেকর্ড দুইবারের হেক্সা জয়ীরা।
গত কয়েক মৌসুম ধরেই খেলোয়াড়দের পেছনে বেতনবাবদ মোটা অঙ্কের অর্থ খরচ করেছে বার্সা। চলতি মৌসুমে বেতনবাবদ তাদের বড় একটা অঙ্ক বেঁচে যাবে। কারণ অর্ধেক বেতন কমাতে রাজি হয়েছেন চার অধিনায়ক সার্জিও বুসকেটস, জেরার্ড পিকে, জর্ডি আলবা ও সার্জিও রবার্তো।
খেলোয়াড় বিক্রি থেকেও মোটা অঙ্কের অর্থ আয় করেছে বার্সা। গতকাল মিডফিল্ডার ইলাইশ মোরিবাকে আরবি লাইপজিগ এবং ব্রাজিলিয়ান রাইট ব্যাক এমারসন রয়েলকে বিক্রি করেছে টটেনহাম হটস্পারের কাছে। এই দুইজনের জন্য প্রাথমিকভাবে ৩৭ মিলিয়ন ইউরো পাচ্ছে তিন নম্বরে থেকে লা লিগার গত আসর শেষ করা দলটি।
দুইজনের মধ্যে এমারসনকে সবচেয়ে বেশি দামে বিক্রি করেছে বার্সা। ২২ বছর বয়সী এই ফুটবলারকে ২১ মিলিয়ন ইউরোতে কিনে নিয়েছে টটেনহাম। শর্ত সাপেক্ষে আরও ৬০ লাখ ইউরো পাওয়ার সুযোগ থাকছে লা লিগা জায়ান্টদের।
বেতন চাহিদামতো না হওয়ায় চলতি মৌসুমে বার্সার সাথে চুক্তি করেননি ইরাইশ মোরিবা। আগামী মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে যাবেন। তার আগে এবার লাইপজিগের কাছে ১৬ মিলিয়ন ইউরোতে গিনির ১৮ বছর বয়সী খেলোয়াড়কে বিক্রি করে দিয়েছে বার্সা। শর্ত পূরণ হলে পরবর্তীতে আরও ৬০ লাখ ইউরো পাওয়ার সম্ভাবনা তো থাকছেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)