ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ : নিউজিল্যান্ড বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচ জিততে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ সেটা এবার দেখে নেয়া যাক।
গত অস্ট্রেলিয়া সিরিজের শেষ মাচে ওপেনার হিসেবে দেখা গিয়েছিলো শেখ মাহাদি হাসানকে। সৌম্য সরকারের টানা ব্যর্থতায় টিম ম্যানেজমেন্ট বাধ্য হয়েই মাহাদিকে ওপেনিং করিয়েছিলো নাইম শেখের সাথে। এর অন্যতম আরও একটি কারন ছিলো স্কোয়াডে বিকল্প কোনো ওপেনার না থাকা।
নিউজিল্যান্ড সিরিজে দলে ফিরেছেন ওপেনার লিটন দাস। তাই নাইম শেখের সাথে ওপেনার হিসেবে আজকের ম্যাচে দেখা যেতে পারে লিটন দাসকে। তিন নম্বরে জায়গাটা পাকা রয়েছে সাকিব আল হাসানের এতে কোনো সন্দেহ নেই। কেননা এই পজিশনে তার বিকল্প ভাবতে পারে না টিম ম্যানেজমেন্ট।
সাকিবের পরের জায়গাটা থাকছে আরেক অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। গত সিরিজে তিনি না থাকায় এই পজিশনে দেখা গিয়েছিলো অন্যদের। মুশফিকের পর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে দেখা যেতে পারে পাঁচ নম্বরে। ব্যাটিং অর্ডারে অন্যতম শক্তির জোগানও দিচ্ছেন টাইগার অধিনায়ক।
এছাড়া ছয় ও সাত নম্বরে দেখা যাবে নুরুল হাসান সোহান ও সৌম্য সরকারকে। যদি সোহানকে সাত নম্বরে খেলানো হয় তাহলে হয়তো সৌম্য থাকতে পারেন ছয় নম্বরে। কেননা ওপেনিং হিসেবে একাদশে সৌম্যকে একাদশে নাও দেখা যেতে পারে।
ফিনিশার আফিফ হোসেন ধ্রুবর সাথে পেসার হিসেবে দেখা যেতে পারে মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে শরিফুলের বদলি মোহাম্মদ সাইফুদ্দিনকে দেখা গিয়েছিলো অবশ্য। এছাড়া স্পিন বিভাগে নাসুম আহমেদ ও শেখ মাহাদি হাসান থেকে যেকোনো একজনকে দেখা যেতে পারে একাদশে।
এক নজরে দেখে নেয়া যাক প্রথম ম্যাচে বাংলাদেশ দলের সম্ভাব্য সেরা একাদশ।
লিটন দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ/শেখ মাহাদি হাসান।
সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (বুধবার) বিকাল ৪টায় মাঠে নামবে দুই দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)