ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
গত ১০ বারেও যা হয়নি, এবার সেটাই করে দেখাতে চায় বাংলাদেশ
অসিদের বোলিং আক্রমণ ছিল যথেষ্ট শক্তিশালী। কামিন্স ছাড়া মূল বোলিং শক্তির প্রায় পুরোটাই ছিল। ছিলেন দুই প্রধান ফাস্টবোলার মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউড। এছাড়া স্পিন আক্রমণে ছিলেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা এবং বাঁহাতি অ্যাস্টন আগারের মত নিয়মিত পারফরমার।
সে তুলনায় নিউজিল্যান্ড দল অনেকটাই দুর্বল। টম ল্যাথামের নেতৃত্বে যে বহরটি এসেছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে, তাতে নেই বিশ্বকাপ স্কোয়াডের একজন ক্রিকেটারও। বলা যায় দ্বিতীয় সারির দল। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার সংখ্যা আর নাম-ডাককে মানদণ্ড ধরলে বাংলাদেশের সাথে কোনো তুলনাই চলে না।
তবু বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ নিউজিল্যান্ডের এ দলটিকে হেলাফেলার চোখে দেখতে নারাজ। তিনি বলেন, ‘আমার মনে হয় ওরা খুব ভালো একটা দল। নিউজিল্যান্ড এমন একটা দল যারা খুব ভালো হোমওয়ার্ক করে এবং খুবই গোছানো। ওরা যে পরিকল্পনা করে, সেই পরিকল্পনাতে থাকার চেষ্টা করে।
ওদের সঙ্গে আমাদের ভালো করতে হলে গোছানো ক্রিকেট খেলতে হবে। এর আগে দুইবার ওয়ানডেতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করলেও কখনও টি-টোয়েন্টিতে জিততে পারেনি বাংলাদেশ (১০ ম্যাচের সব কটিতে হার)। এবার সুবর্ণ সুযোগ রেকর্ড গড়ার।
মাহমুদউল্লাহও সেটা জানেন। তিনি বলেন, ‘এটা খুব ভালো সুযোগ দল হিসেবে। আমরা যেন আমাদের মানটা রাখতে পারি। আমরা সবসময় বলি ঘরের মাঠে আমরা খুব ভালো একটা দল। সেটা প্রমাণ করার তাগিদ আছে। ইনশাআল্লাহ আমরা সেই চেষ্টাই করব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)