ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচে যুক্ত হলো নতুন দু:সংবাদ
অন্তত আগামী ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচে কোনো টিকিট বিক্রি হচ্ছে না, এটা নিশ্চিত। অর্থাৎ সাধারণ দর্শকরা মাঠে বসে দেখতে পারবেন না ম্যাচটি। শুরুতে ১২ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিলেও পরে সেটি থেকে সরে এসেছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ)।
কেবল দেড় হাজার অতিথি উপস্থিত থাকবেন ম্যাচ ভেন্যু সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্স স্টেডিয়ামে। সিবিএফ এক বিবৃতিতে তেমনই জানাচ্ছে। তারা বলছে, ১২ হাজার দর্শকের করোনা পরীক্ষা করানো, ভ্যাকসিন নিয়েছে কি না সেটা পরীক্ষা করা ও নিয়ম মেনে দর্শকদের মাঠে ঢুকানোর প্রক্রিয়া তৈরির যথেষ্ট সময় নেই তাদের হাতে।
সাও পাওলো ফুটবল ফেডারেশন ও স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ সিদ্ধান্তেই দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলে জানাচ্ছে সিবিএফ। শিগগিরই মাঠে দর্শক প্রবেশ করানোর মতো যথেষ্ট সক্ষমতা অর্জনের চেষ্টাও চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে তারা।
এর আগে গত সপ্তাহে সাও পাওলোর স্বাস্থ্য অধিদপ্তর মাঠে ১২ হাজার দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার কথা জানায়। ৪৮ ঘণ্টা আগে করোনার পরীক্ষায় নেগেটিভ হলে মাঠে প্রবেশ করতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)