ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সিরিজ শুরুর আগেই বাংলাদেশ সিরিজ নিয়ে যা বললেন : লাথাম
সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে অনেক বেশি আত্মবিশ্বাসী বাংলাদেশ। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-২০ সিরিজে প্রথম জয়ের জন্য ফেভারিট টাইগাররাই।
বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত খেলা ১০টি ম্যাচের সবগুলোতেই জয় আছে নিউজিল্যান্ডের। কিন্তু এই ফরম্যাটে বাংলাদেশের বর্তমান ফর্ম ও অনভিজ্ঞ নিউজিল্যান্ড দলের কারনে রেকর্ডটি হুমকির মুখে।
লাথাম বলেন, যেকোনো দৃষ্টিকোণ থেকেই টি-২০ দলকে নেতৃত্ব দেয়া সত্যিই বড় সম্মানের। আমি অনেক দিন খেলিনি। এই মূর্হুতে বিশ টি-২০তে নিউজিল্যান্ড কোন অবস্থায় আছে, খেলোয়াড়দের জন্য দল কি করছে জানি না। আমি সহ অনেক ছেলেদের জন্য এটি ভালো সুযোগ নিজেকে মেলে ধরার। আমরা জানি অস্ট্রেলিয়া সিরিজের দিকে তাকালে বিষয়গুলো খুব সহজ হবে না।
তিনি আরো বলেন, অধিনায়কত্বের দৃষ্টিকোণ থেকে, আপনি সর্বদা উন্নতি খুঁজবেন। এই ফরম্যাট আরেকটি সুযোগ এনে দিচ্ছে। অতীতে আমার অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে। আমাদের এই দলটি তারুণ্য নির্ভর। এখানে কিছু অভিজ্ঞতা আছে, তাই যতটা সম্ভব সেই সতীর্থদের উপর নির্ভর করার চেষ্টা করা হবে।
এই সফরে থাকা নিউজিল্যান্ডের কোন খেলোয়াড় টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পায়নি। দলের শীর্ষ তারকাদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড টিম ম্যানেজমেন্ট। সেই সঙ্গে বায়ো-বাবলের বিষয়টিও বিবেচনা করা হয়েছে। স্কোয়াডে থাকা তিনজনের এখনো টি-২০তে অভিষেক হয়নি। আর যারা আন্তজার্তিক পর্যায়ে খেলেছে, তারা টি-২০ দলে নিয়মিত নয়।
লাথাম জানান, দেশের হয়ে খেলার সুযোগ পেয়ে তারা দারুন অনুপ্রাণিত। তিনি বলেন, দেশের হয়ে খেলার জন্য নিজেকে অনুপ্রাণিত করা বেশ সহজ। আমি ব্যক্তিগতভাবে টি-২০তে খুব বেশি সুযোগ পাইনি। তাই এটি উত্তেজনাপূর্ণ।
তিনি আরো বলেন, এমনকি অন্য ছেলেদের জন্যও একইরকম। বেশিরভাগ ছেলেরা নিউজিল্যান্ডের হয়ে টি-২০ খেলেছে কিন্তু সম্ভবত তারা যতটা চেয়েছে ততটা নয়। আমাদেরকে এটি উপভোগ করতে হবে এবং ক্রিকেটের এমন একটি ব্র্যান্ডের সঙ্গে মিশে থাকতে হবে যা আমরা বিশ্বাস করি, এই কন্ডিশনে সফল হতে পারি। আমাদের লক্ষ্য সিরিজ জয়।
‘বেশিরভাগ ছেলের এই পর্যায়ে আগের অভিজ্ঞতা আছে। দুই জন আগে স্কোয়াডে ছিল না। তাদের জন্য গ্রুপে আসাটা দারুণ একটা এক্সাইটিং ব্যাপার এবং যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করা’ বলে উল্লেখ করেন লাথাম।
তিনি আরো বলেন, গত পাঁচ দিনে আমাদের সত্যিই ভালো অনুশীলন হয়েছে। আমরা আজ শেষ অনুশীলন শেষ করবো। আমাদের প্রয়োজনীয় সবই বাংলাদেশ দিয়েছে। দারুন একটা ভালো পরিবেশ ছিল। ছেলেরা ক্রিকেটের সাথে মিশে যেতে উন্মুখ হয়ে আছে। আগামীকাল খেলার জন্য সকলেই মুখিয়ে আছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)